1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার কবলে 'করুন মানুষ' সেই গ্রুপ নেতারা কোথায়-মাহবুব আলম মানিক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনার কবলে ‘করুন মানুষ’ সেই গ্রুপ নেতারা কোথায়-মাহবুব আলম মানিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২৪৮ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টার ঃ সম্প্রতি করোনা পরিস্থিতির স্বীকার অসহায় মানুষদের কথা ভেবে সাংবাদিক নেতা, আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক জনাব মাহবুব আলম মানিক স্যোসাল মিডিয়ায় তুলে ধরেছেন তার নিম্নে তুলে ধরা হলোঃ এলাকার চেয়ারম্যান মেম্বার আর বড় ভাইদেরকে আজ এলাকার কোথাও সেই আগের মত চোখে পরছেনা, বড়ভাই গুলো এখন কোথায় তারা কোথাও ঝামেলা হলে যারা কাকাতুয়ার মত চুলের কাটিং দিয়ে ২০/২৫ টি বাইক নিয়ে ফিল্মি হিরোর মত এসে ফেসবুক লাইভে আমি অমুক লীগ আমি তমুক লীগের পরিচয় দিয়ে এলাকা কাপাতো। আজ কি তাদের চোখে পরেনা গরিবেরা না খেয়ে অনাহারে মরছে।
আজ কেনো ফিল্মি হিরোর মত এসে সহযোগীতার
হাত বারিয়ে দিচ্ছে না তারা। কোথায় আজ ওয়ার্ড মেম্বারেরা যারা বিচার সালিশে পান চাবাতে চাবাতে আংগুলের ডোগাই চুন নিয়ে লুংগিটা কাচা মেরে ন্যায় অন্যায় না বুঝে ৪০/ ৫০ হাজার টাকা জরিমানা করতো! আজ কোথায় তারা? কোথায় তাদের জরিমানার টাকা গুলো? আজ কি চোখে পরেনা? অসহায় পরিবার গুলো দুবেলা দু মুঠো খাবারের জন্য চোখের জল ফেলছে। ক্ষুধার জ্বালা সয্য না করতে পেরে গলাই রশি দিয়ে মরছে।!!!

# কোথায় আজ ইউনিয়ন চেয়ারম্যানরা যারা ভোটের আগে গরিব নয় ধনী নয় ফকির নয় মিস্কিন নয় সবার পায়ে পরে সালাম করতো সবাইকে বুকে জরিয়ে ধরতো। বাবা মা চাচা চাচি খালা খালু বলে সমন্ধ করতো।কোথায়? আজ সেই চেয়ারম্যান যে স্টেজে উঠে গলাবাজি করে মাইক দিয়ে চিল্লাই চিল্লাই বলতো আমার ইউনিয়ন এর একটি অসহায় পরিবারও না খেয়ে থাকবে না!
প্রত্যেকটি পরিবারের ছেলে মেয়ে গুলো উপবৃত্তির টাকা পাবে। প্রত্যেকটি গরিব পরিবার রেশন কার্ড রিলিপের মাল পাবে। কোথায় আজ সেই রেশন কার্ড রিলিপের মাল গুলো? ছি আমার বলতে তো দুরের কথা ভাবতেও ঘৃণা লাগে। রেশন কার্ড রিলিপের মালের কথা না হয় বাদ দিলাম সরকারের দেওয়া গরিব অসহায় পরিবারের চাউল ডাল আর তেল গুলোও তোরা চুরি করে পুকুরে খাটের নিচে ঘরের মেঝেতে গর্ত করে লুকয়ে রাখিস। আর কতটা নিচে নামলে তোদের খালি গোডাউনের মত পেট গুলো ভরবে বলতে পারো। যাক পরিশেষে একটি কথায় বলবো ভালো হয়ে যান সময় এখনো আছে, মানুষের সেবা করেন জনগনের সেবা করেন ভালো হবে। এহকালেও শান্তি পাবেন পরকালেও শান্তি পাবেন! যারা প্রকৃতই সৎ নেতা তাদের কে বলছি ভুল হলে ক্ষমা করবেন!।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net