1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার কারণে চলতি বছর হজ বাতিলকারী দেশের সংখ্যা বাড়ছেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

করোনার কারণে চলতি বছর হজ বাতিলকারী দেশের সংখ্যা বাড়ছেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪৪৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
হজ্জ কিনা তা নিয়ে এখনো সৌদি আরব কোনো সিদ্ধান্ত জানায়নি।
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছর হজ পালিত হবে কিনা তা নিয়ে সৌদি সরকারের সিদ্ধান্তহীনতার মধ্যেই হজ বাতিলকারী দেশের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত বিভিন্ন দেশের শতকরা প্রায় ২০ ভাগ হজযাত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা এ বছর হজ পালন করতে যাবেন না।

এ পর্যন্ত বেশ কয়েকটি মুসলিম ও অমুসলিম দেশ হজে লোক পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে। সিঙ্গাপুর সর্বপ্রথম হজ বাতিলের ঘোষণা দেয়। এরপর ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, ব্রুনাই ও দক্ষিণ আফ্রিকা এই দলে যোগ দিয়েছে। এই সাত দেশের মধ্যে রয়েছে সর্বোচ্চ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত ইন্দোনেশিয়া।

হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য এই সাত দেশের মোট কোটা চার লাখ ২০ হাজার অর্থাৎ মোট হজ পালনকারী মুসলিম নাগরিকদের শতকরা ২০ ভাগ রয়েছেন এই সাত দেশে।

করোনাভাইরাসের প্রকোপের কারণে চলতি বছর হজ পালিত হবে কিনা তা নিয়ে এখনো সৌদি আরব কোনো সিদ্ধান্ত জানায়নি। গত মার্চ মাসে সৌদি আরবে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওমরাহ পালন বন্ধ করে দিয়েছিল রিয়াদ। সেইসাথে কাবাশরীফ জিয়ারতও বন্ধ রাখা হয়েছিল; যদিও পরবর্তীতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিষদে আল্লাহর ঘর জিয়ারতের অনুমতি দেয়া হয়। সৌদি সূত্র মতে, প্রতিবছর অন্তত ২৫ লাখ মুসলমান হজ পালনের জন্য দেশটি সফরে যান।

সূত্র : পার্সটুডে

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net