1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার বাগমারা বাজারে যুবলীগ নেতাদের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

কুমিল্লার বাগমারা বাজারে যুবলীগ নেতাদের বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৫১ বার

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার বাগমারা বাজার এলাকায় অবৈধভাবে গণপরিবহন থেকে চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু যুবলীগ নেতার বিরুদ্ধে। কুমিল্লার থেকে লাকসাম রোডে চলাচলকৃত সিএনজি চালিত অটোরিকশা ও স্টার লিংক সার্ভিসসহ ছোট-বড় সকল পরিবহন থেকে এই চাঁদা উত্তোলন করছেন তারা। পরিবহনের চালকদের অভিযোগ, প্রতি সিএনজি চালিত অটোরিকশা থেকে ৫০ টাকা এবং স্টার লিংক নামে যাত্রী পরিবহন থেকে ১০০ টাকা হারে চাঁদা আদায় করছেন। প্রশাসনের কোন অনুমোদন ছাড়া বাগমারা বাজারে অবৈধভাবে এই চাঁদা উত্তোলন করছেন স্থানীয় কয়েকজন যুবলীগ নেতা। তারা হচ্ছেন, উপজেলা যুবলীগের আহবায়ক মোতালেব হোসেন। তার নেতৃত্বে আছেন যুবলীগ নেতা আয়াত উল্লাহ, মো. ভুট্টো, মেম্বার মোহন ও যুবলীগ নেতা মো. শরিফ।অবৈধভাবে চাঁদা উত্তোলন বন্ধের দাবিতে গত ২ জুন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি চালকরা। চালকদের অভিযোগ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লালমাই থানার অফিসার ইনচার্জকে তদন্ত করার নির্দেশ প্রদান করেন।স্টার লিংক পরিবহনের মালিক শ্রমিক ঐক্য পরিষদের অভিযোগ, ২০১৮ সাল থেকে সাধারণ যাত্রীদের সুবিধার্থে নগরীর টমছমব্রীজ এলাকা থেকে বাগমারা পর্যন্ত স্টার লিংক পরিবহনের গাড়ি চলাচল করে আসছে। বাগমারায় গাড়িগুলো পরিচালনা করার জন্য সংগঠন থেকে একজন লাইনম্যান নিয়োগ দেয়া হয়। কিন্তু গত ৩১ মে সকালে সংগঠনের নিয়োগকৃত লাইম্যানকে মারধর করে যুবলীগ নেতা মোতালেব ও তার চাঁদাবাজ বাহিনী তাড়িয়ে দেয়। এরপর থেকে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক পরিবহন থেকে ১০০ টাকা করে চাঁদা উত্তোলন করে যাচ্ছেন। এতে করে চালকরা প্রতিদিন চাঁদাবাজদের হাতে হয়রানী ও লাঞ্ছিত হচ্ছেন।অভিযোগের বিষয়ে কথা বলতে যুবলগি নেতা মোতালেব ও আয়াত উল্লাহর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা এ কে এম ইয়াসির আরাফাত জানান, চাঁদাবাজির অভিযোগে স্টার লিংক নামে একটি পরিবহন সংগঠন থেকে লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসিকে চিঠি দেওয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সত্যতা কি পেয়েছে খোঁজ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net