1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে নতুন আরো দুইজনসহ জেলায় করোনায় আক্রান্ত ২৬৮ জন : মৃত ২ এবং সুস্থ ৬১ জন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

দিনাজপুরে নতুন আরো দুইজনসহ জেলায় করোনায় আক্রান্ত ২৬৮ জন : মৃত ২ এবং সুস্থ ৬১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৫৯ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন আরো দুইজনসহ জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৬৮ জন। নতুন আক্রান্তদের মধ্যে বীরগঞ্জে একজন ও খানসামা উপজেলায় একজন। এছাড়া ৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ৯টায় গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো দুইজন করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ২৬৮ জনে। নতুন আক্রান্তদের মধ্যে বীরগঞ্জে একজন ও খানসামা উপজেলায় একজন। গত ২৪ ঘন্টায় নতুন ৫ জনসহ এ পর্যন্ত ৬১ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। নতুন সুস্থদের মধ্যে সদরে ৩ জন ও খানসামা উপজেলা দুইজন রয়েছে। আর এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। মৃত দুইজনের মধ্যে সদর উপজেলায় একজন পুর“ষ ও চিরিরবন্দর উপজেলায় একজন নারী রয়েছেন।

তিনি জানান, আক্রান্ত ২৬৮ জনের মধ্যে রয়েছে সদর উপজেলায় ৬৬ জন (মৃত একজনসহ), কাহারোলে ১২ জন, বিরলে ৩০ জন, বোচাগঞ্জে ৯ জন, পার্বতীপুরে ২১ জন, ফুলবাড়ীতে ৮ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন, খানসামায় ১১ জন, বিরামপুরে ২৭ জন, ঘোড়াঘাটে ২৬ জন, চিরিরবন্দরে ১৭ জন (মৃত একজনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ১৪ জন। আর বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১৬৫ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ২৮ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ জন ও দুইজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ আরো জানান, এ পর্যন্ত ৩৯৭১ নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে ৩৬৮৫টি নমুনার ফলাফল এসেছে। বৃহস্পতিবার ৪ জুন দিনাজপুর ল্যাব হতে ৭৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকী ৭৩টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে দিনাজপুর জেলায় মোট করোনায় (কোভিট-১৯) প্রমানিত রোগির সংখ্যা দাড়ালো ২৬৮ জন। এছাড়া বৃহস্পতিবার ১৮৬টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১৭০ জনসহ এ পর্যন্ত ৯৮০৯ জনকে হোম কোয়ারেন্টাইনে প্রেরণ করা হয়েছে ও হোম কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৭৫৩৬। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৭৩ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net