1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দুই প্রতারক আটক টাকায় মেলে করোনা নেগেটিভের ভুয়া সনদ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর

দুই প্রতারক আটক টাকায় মেলে করোনা নেগেটিভের ভুয়া সনদ!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩০২ বার

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকার উপকণ্ঠে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার স্বাক্ষর ও সীল নকল করে করোনা পরীক্ষার ভুয়া প্রত্যয়নপত্র বিক্রি করা হচ্ছিল। এই দায়ে এক সহযোগীসহ সাঈদ মিয়া নামে এক প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদেরকে আটকের পর সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের যদি করোনা নেগেটিভ ফলাফল পাওয়া যায়, তাহলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনা নেগেটিভের একটি প্রত্যয়নপত্র দেওয়া হয়। সম্প্রতি একটি তৈরি পোশাক কারখানার দুই শ্রমিক তাদের কর্মস্থলে করোনা নেগেটিভের প্রত্যয়নপত্র জমা দেয়। পরে ওই কারখানা কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচাই করতে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের নামের তালিকায় ওই দুজনের নাম খুঁজে না পেয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ওই দুই শ্রমিককে আটক করে।

পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়, সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকার বাসিন্দা সাঈদ মিয়ার কাছ থেকে তারা টাকার বিনিময়ে ভুয়া প্রত্যয়ণপত্র কিনে কারখানায় জমা দেয়। পরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ও ডা. নাজমুল হুদা মিঠু কৌশলে প্রতারক সাঈদকে হাসপাতালে ডেকে আনেন। এ সময় সাঈদ এক সহযোগীসহ হাসপাতালে আসলে তাদের দুজনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net