1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে পুলিশের নাম ভাঙ্গিতে লাখ টাকার প্রতারণা, আটক-১ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

নোয়াখালীতে পুলিশের নাম ভাঙ্গিতে লাখ টাকার প্রতারণা, আটক-১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৯৯ বার

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীল বেগমগঞ্জে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা মাধ্যমে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে পুলিশ এক যুবককে আটক করেছে।

আটকৃত মো. নুরে আলম মোহন (৩৩), বেগমগঞ্জ উপজেলার ৯নং মীরওয়ারীশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোবারক আলী সারেং বাড়ির মৃত নুর বক্স সারেং’র ছেলে।

বুধবার (১৭ জুন) বিকেলে এ ঘটনায় প্রতারণার শিকার লাইলী বেগম অভিযুক্ত যুবকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এর আগে, গতকাল রাতে নোয়াখালী পুলিশ সুপারের নির্দেশে নোয়াখালী জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের সওদাগর বাড়ির লাইলী বেগমের স্বামী গত (৭ এপ্রিল) একটি মামলায় গ্রেফতার হয় । (৮ এপ্রিল) মোহন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা তার আত্মীয় বলে মামলা থেকে লাইলী বেগমের স্বামীর নাম কাটিয়ে দেওয়া ও পুলিশ থেকে ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে লাইলী বেগমের কাছ থেকে এক লক্ষ টাকা নেয়। পরে টাকা নেওয়ার পর থেকে সে আত্মগোপনে চলে যায়।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামরুজ্জামান সিকাদর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত যুবককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net