1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর

পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩২৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিশেষ ফ্লাইটে পঞ্চম দফায় ঢাকা ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। শুক্রবার কাতার এয়ারওয়েজের বিশেষ চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের কুইন্সে অবস্থিত জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে ওই ফ্লাইটে কতজন মার্কিন নাগরিক ঢাকা ছাড়বেন, তা দূতাবাসের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।

এই বিশেষ ফ্লাইটের পর পরবর্তীতে নতুন করে বিশেষ ফ্লাইট পরিচালনার আপাতত কোনো সিদ্ধান্ত নেই বলে দূতাবাস সূত্র জানিয়েছে। এর আগে চার দফায় দেশটির প্রায় এক হাজার ২২০ নাগরিক নিজ দেশে ফিরেছেন। গত ৩০ মার্চ প্রথম দফায় ভাড়া করা কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ২৬৯ নাগরিককে ফিরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।
কূটনীতিকদের পাশাপাশি ওই ফ্লাইটের ২৪০ জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকও ছিলেন। এরপর দ্বিতীয় দফায় ৬ এপ্রিল আরেকটি বিশেষ ফ্লাইটে ৩২২ জন, ১৩ এপ্রিল তৃতীয় দফায় ৩২৮ জন এবং সর্বশেষ ২১ এপ্রিল অমনি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ৩০১ জন মার্কিন নাগরিক ঢাকা ছাড়েন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net