1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিদের সাথে এমপি ফজলে করিমের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিদের সাথে এমপি ফজলে করিমের মতবিনিময়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৪ বার

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজানে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিদের সাথে মত বিনিময় করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।১২ জুন শুক্রবার রাউজান উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় করোনাভাইরাস প্রতিরোধে সকল শিক্ষক,পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যের এগিয়ে আসার আহবান জানান এমপি এবি এম ফজলে করিম চৌধুরী।এবং দীর্ঘ দিন করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুলের শিক্ষার্থীরা তাদের ঘরে বসে লেখাপড়া করছেন কিনা তা শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতি সহ সদস্যদের তদারকি করার জন্য নির্দেশ দেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুসের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মাদ। উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, জানে আলম জনি, এডভোকেট সমীর দাশ গুপ্ত,শওকত হাসান, চেয়ারম্যা দিদারুল আলম, শফিকুল ইসলাম, আবদুর রহমান, বিএম জসিম উদ্দিন হিরু, সৈয়দ আবদুর জব্বার সোহেল, নুরুল আবছার বাঁশি প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net