1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্লাজমা দিয়েও বাঁচানো গেলো না করোনাক্রান্ত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

প্লাজমা দিয়েও বাঁচানো গেলো না করোনাক্রান্ত বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৩৬ বার

নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক শেখ ফরিদ উদ্দিন সোয়াদের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। সোয়াদ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে কর্মরত ছিলেন। ২০১০ ব্যাচে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ১২ জুন করোনা উপসর্গ দেখা দেয় সোয়াদের। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জুন তাকে হলি ফ্যামিলি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। ১৮ জুন তাকে প্লাজমাও দেওয়া হয়েছিল।এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সোয়াদের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত করেননি।সিরাজুল ইসলাম বলেন, আমাদের কর্মকর্তাদের করোনা চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছে। সোয়াদকে কেন হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হলো বিষয়টি বুঝতে পারছি না।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, গত ১৫ জুন এখানকার কর্মকর্তাদের চিকিৎসার জন্য আনোয়ার খান মর্ডান হাসপাতালের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। সোয়াদ তার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন। সে সময় কোথাও আইসিইউ পাওয়া না যাওয়ায়, তাকে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

মরহুম শেখ ফরিদ উদ্দিন সোয়াদের পরিবারে স্ত্রী ও এক ছেলে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net