1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিদেশে থেকে বাংলাদেশে এলে দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বিদেশে থেকে বাংলাদেশে এলে দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৩১৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
বিদেশে থেকে বাংলাদেশে এলে দেখাতে হবে করোনা নেগেটিভের সার্টিফিকেট। তা না হলে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এমনটা জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বন্ধ আকাশপথ মুক্ত হচ্ছে ধীরে ধীরে। সচল হচ্ছে বিমান বন্দরের কার্যক্রম। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে যাত্রীদের সুরক্ষা। জীবাণুনাশক টানেলের ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে যাত্রীদের। ফিরিয়ে দেয়া হচ্ছে তাপমাত্রা বেশি হলেই। ভেতরে ঢোকার পর দেয়া হচ্ছে গ্লাভস ও মাস্ক।

আর যারা বিদেশ থেকে আসবেন, তাদের দেখাতে হবে করোনা না থাকার প্রমাণপত্র। তা না পারলে থাকতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

দীর্ঘ তিন মাস পর মঙ্গলবার চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট। সোমবার দিবাগত রাতে কাতার এয়ারওয়েজের প্রথম বিমানে ঢাকায় এসেছেন ৩৩ জন আর গেছেন ২৭৪ জন। সপ্তাহে চলবে তিনটি ফ্লাইট। রোববার চালু হবে বিমানের ঢাকা-লন্ডন ফ্লাইট।

তবে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে ফ্লাইট চালু হবে কি না, তা নির্ভর করছে সেসব দেশে বাংলাদেশি যাত্রী ও উড়োজাহাজ প্রবেশে অনুমতির ওপর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net