1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় এবার চালু হলো রেড জোন চিহ্নিত এলাকায় মোবাইল মার্কেট - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত অন্তত ৪ সাতকানিয়ায় IBWF-এর উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরায় এবার চালু হলো রেড জোন চিহ্নিত এলাকায় মোবাইল মার্কেট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮৮ বার

মোঃ সাইফুল্লাহ; মাগুরা পৌরসভার খান পাড়া ও পিটিআই পাড়া রেডজোন ঘোষিত এলাকাবাসীদের সহযোগিতার জন্য মাগুরা সদর উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত মোবাইল মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে । এ দুটি এলাকাতে চলছে ২১ দিনের লকডাউন । ২১ দিনের এ লকডাউন সুষ্টুভাবে পরিচালনার জন্য প্রশাসন নানা ধরণের কর্মসূচী গ্রহন করেছে । এ কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ১০ টায় রেডজোনে চালু হলো মোবাইল মার্কেট । এ কর্মসূচীকে সফল করতে রেড জোন এলাকায় আজ উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্ণেল আতিফ সিদ্দিকী , মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান ও মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলসহ আরো অনেকে । বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের আর্টিলারি কর্ণেল আতিফ সিদ্দিকী জানান, করোনা মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন জেলার প্রত্যন্ত অঞ্চলে সাফল্যের সাথে কাজ করছে । মাগুরা পৌরসভার রেডজোন দুটি এলাকাতে চলছে ২১ দিনের লকডাউন । আমরা প্রশাসনের সহযোগিতায় এখানে কাজ করছি । এলাকার মানুষকে সচেতন করছি । পাশাপাশি সংক্রমন যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য রেডজোন এলাকায় চালু হলো মোবাইল মার্কেট। এখানে প্রতিদিন দুইবার মোবাইল মার্কেটের গাড়ি এলাকার মানুষের নিকটে যাবে। তারা সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন ।
মাগুরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল জানান,ইতিমধ্যে রেডজোন এলাকায় কন্ট্রোল রুম খোলা হয়েছে । রেডজোন এলাকায় পৌরসভার জীবাণুমুক্ত গাড়ী দ্বারা এলাকার রাস্তাঘাট দৈনিক জীবাণুমুক্ত করা হচ্ছে । পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের সিভিল সার্জন কতৃক নিয়োগকৃত ডাক্তার প্রতিদিন দুই বার মোবাইলের টিমের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net