1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭২৪, মৃত্যু বেড়ে ৫০ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহী বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৭২৪, মৃত্যু বেড়ে ৫০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২০
  • ২২৫ বার

মঈন উদ্দীন: রাজশাহী বিভাগে আরও বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ১৫৬ জনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। একই সময় মারা গেছে আরও দুইজন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ৫৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। সোমবার (২২ জুন) দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ২৭ জন, নাটোর ১৩ জন, জয়পুরহাট ১ জন, বগুড়ায় ১০৯ জন, সিরাজগঞ্জে ৭ জন ও পাবনায় ১ জন। তবে বিভাগের অপর জেলা চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান। ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩ হাজার ৭২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২ হাজার ১৯৪ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ২৬৪ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নওগাঁয় ২৩৯ জন, নাটোরে ১৪৮ জন, জয়পুরহাটে ২৫৪ জন, সিরাজগঞ্জে ২৬৮ জন ও পাবনায় ২৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ৩৩ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। তবে রাজশাহীতে একজন মারা যাওয়ার তথ্য এ প্রতিবেদনে নেয়। সেটি রাজশাহী সিভিল সার্জনের প্রতিবেদনে রয়েছে। রাজশাহীতে মৃতের সংখ্যা হবে চারজন। ফলে বিভাগে মৃতের সংখ্যা হবে ৫০ জন। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net