1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়ল ৬ আগস্ট পর্যন্ত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়ল ৬ আগস্ট পর্যন্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪০৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ বাড়িয়ে আগামী ৬ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

আজ সোমবার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম আল হোসেন বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শিগগিরই আমরা এই সংক্রান্ত আদেশ জারি করবো।’

‘গ্রীষ্মের ও ঈদুল আজহার ছুটি এই বন্ধের অন্তর্ভুক্ত থাকবে’, বলেন তিনি।

এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনা মহামারিতে শিক্ষার্থীদের সুরক্ষার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় গত ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। পরে পরিস্থিতি বিবেচনায় বন্ধ বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়।

গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

করোনা মহামারির কারণে দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। এর কারণে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হয়েছ এইচইসসি পরীক্ষাও। একইসঙ্গে প্রাথমিকের প্রথম সাময়িক ও মাধ্যমিকের অর্ধ-বার্ষিক পরীক্ষাও স্থগিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net