1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বিএমএসএফ'র শোক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে বিএমএসএফ’র শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৩২ বার

নিজস্ব প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

শনিবার (২০ জুন) সকালে রাজধানীর শেখ রাসেল গ‍্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কামাল লোহানী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এক শোক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা আরও বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর অন‍্যতম সংগঠক ও কন্ঠযোদ্ধা, প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক, উদীচী শিল্পী গোষ্ঠীর সাবেক সভাপতি, ঐতিহাসিক ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিক একুশে পদকে ভূষিত সর্বজন শ্রদ্ধেয় কামাল লোহানীর মৃত‍্যুতে আমরা গভীর শোকাহত।

কামাল লোহানীকে স্মরণ করে নেতৃবৃন্দ বলেন, বিএমএসএফ তাঁর অমর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানায়। কর্মগুণে তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net