1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে সম্প্রীতির রাজনীতির অন্যতম নায়ক ছিলেন কামরান : ডা: শফিক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

সিলেটে সম্প্রীতির রাজনীতির অন্যতম নায়ক ছিলেন কামরান : ডা: শফিক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৪২ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
সিলেট সিটি করপোশেনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরানকে হারিয়ে সিলেটবাসী তাদের কাছের স্বজন ও গ্রহনযোগ্য এক জনপ্রতিনিধিকে হারালো। এমন নেতার চিরবিদায় নি:সন্দেহে সিলেটবাসীর জন্য এক বেদনার দিন, দু:খের দিন। কামরানের ইন্তেকালে এক শোক বাণীতে এই কথাগুলো বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা: শফিকুর রহমান।

তিনি বলেন, সিলেটে সবসময়ই সম্প্রীতির রাজনীতি বহমান ছিল। দেশের রাজীনিতিতে যখন চরম বৈরি ভাব বিরাজ করে, তখনো সিলেটে রাজনীতির আকাশে সুবাতাস বয়ে যায়। যখনই কোন সমস্যা, দুর্যোগ সিলেটে বয়ে যায় তখনই এক টেবিলে বসে সমাধানের পথ বের হয়। আর তা সম্ভব হতো কামরানের মতো ভদ্র, বিনয়ী ও বন্ধুসুলভ কিছু মানুষের জন্য। আজ তিনি নেই ।

ডা: শফিক বলেন, কামরান এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার কাছে দলমত নির্বিশেষে সবার দুয়ার ছিলো খোলা। যা তাকে জনপ্রিয় করে তুলে। জামায়াত আমীর বদর উদ্দিন আহমদ কামরানের ভালো কাজগুলোকে গ্রহন করে আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন সেই দোয়া করেন। তিনি তার জান্নাতুল ফেরদাউস কামনা করে বলেন, ‘এই প্রিয় মানুষকে হারিয়ে সিলেটবাসী যেমন দু:খ ভারাক্রান্ত, তিনিও ঠিক ততটুকু ভারাক্রান্ত।’ তিনি সিলেটবাসীকে এই শোক সহ্য করার তওফিক কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net