1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটু পানির নিচে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল থেকে লাকসামের একমাত্র রাস্তা রাস্তা নির্মাণে, অনিয়মের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

হাটু পানির নিচে নাঙ্গলকোট উপজেলার হেসাখাল থেকে লাকসামের একমাত্র রাস্তা রাস্তা নির্মাণে, অনিয়মের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮৯ বার

ডেক্স রিপোর্ট: রাস্তা নির্মাণের ৩ মাস না যেতেই সামান্য বৃষ্টি হলেই হাটু পরিমান পানি হয়ে যায় নাঙ্গলকোট উপজেলার হেসাখাল বাজার থেকে লাকসাম যাওয়ার একমাত্র রাস্তা। চড়বাড়ীয়া চৌরাস্তা নামক রোড যেন এক মরনফাঁদে পরিনত হয়েছে। এই রোড দিয়ে উপজেলার হেসাখাল ইউনিয়নে শত শত মানুষ পাশ্ববর্তী উপজেলা লাকসাম যাতায়াত করে থাকেন। ফলে মানুষকে এক অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। জমে থাকা পানিতে গাড়ি আটকে নষ্ট হচ্ছে যানবাহন। যার কারনে মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কুনি হেসাখাল রোড থেকে চড়বাড়ীয়া চৌরাস্তা পর্যন্ত বড় বড় গর্ত, খানা খন্দে একাকার হয়ে পড়েছে। রাস্তার পাশে পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকার কারনে পানি জমে থাকে।
তবে এলাকাবাসীর অভিযোগ, স্হানীয় সরকার বিভাগের এই প্রকল্পটিতে রাস্তা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যপক অনিয়ম করেছে। শুরুতে রাস্তাটিতে নিম্নমানের ইটের সুঁড়কি ব্যবহার করা হয়েছে বলে স্হানীয় সূত্রে জানা যায়। এই বিষয়ে ইউপি সদস্য ইউনূছ ফরহাদ বলেন, যখন রাস্তার কাজ চলছিল তখন আমি উপজেলায় এলজিইডি অফিসে জানিয়েও কোন সুরাহ পায় নাই।

এসময় হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান জালাল আহাম্মদ বলেন, দেখা যাচ্ছে রাস্তাটিতে নিম্নমানের কাজ হয়েছে, আমি দেখে, যোগাযোগ করে পুনরায় রাস্তা মেরামতের জন্য আবেদন করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net