1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ জুন থেকে আগের মতই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে অফিস-গণপরিবহন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি

১৬ জুন থেকে আগের মতই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে অফিস-গণপরিবহন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩২৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রোববার গণমাধ্যমকে জানান, ১৫ জুনের পর স্বাস্থ্যবিধি মেনে আগের মত অফিস এবং গণপরিবহন চলবে। আমার এখন জোনিংয়ে যাচ্ছি। ঢাকাসহ যে জায়গাগুলো বেশি সংক্রমিত হয়েছে সেই জায়গাগুলোতে রেডজোন ঘোষণা করে বিশেষ ট্রিটমেন্টে আমরা চলে যাবো। তাই বর্তমানে যে অবস্থায় চলছে সবকিছু সেভাবেই চলবে। নতুন করে ছুটি ঘোষণা করা হবে না। রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজকেই এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী

[৩] তিনি বলেন, রেড জোনে সাধারণ ছুটি থাকবে। যাতে মানুষ বাইরে না যায়, ভেতরে না আসে। সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ব্যাপারে নির্দেশনা দেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাধারণ ছুটির প্রস্তাবনা করেছি, আশা করি আজকের মধ্যে দিতে পারবো। আর বেসরকারি অফিসের ছুটির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

[৪] জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, আমরা স্পেসিফিক এরিয়া লকডাউন করবো। ১৪-২১ দিন লকডাউন থাকবে। সেখানে খাবার পৌঁছানো, অন্য রোগী থাকলে তার সেবা প্রাপ্তির জন্য কমিটি এবং হেল্প লাইন থাকবে। এছাড়াও করোনার বার্তা পেতে মোবাইল ট্রেসিং ও মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে।

[৫] লকডাউন এলাকায় সংক্রমক ব্যাধি আইন প্রয়োগ করা হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা এ সংক্রান্ত রেজুলেশন পেয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net