ঢাকা   ০৩:৪২:১০ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

৫১ দিনে ঢামেক করোনা ইউনিটে ৭৮০ মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৫৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১ মাস ২১ দিনে ৭৮০ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে নতুন করে আরো ১৮ জন মারা গেছে। এদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৩ জন পুরুষ এবং ১ জন নারীসহ ৪ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। হাসপাতাল সূত্র জানায়, মৃতদের সবাইকেই করোনা সন্দেহে ভর্তি করা হয়। পরীক্ষার ফলাফল আসার আগেই এরা মারা যায়। আবার অনেক ক্ষেত্রে মৃত্যুর পর পরীক্ষা হয়। সে ক্ষেত্রে করোনা পজিটিভ হলে তাদেরকে করোনায় মৃত হিসেবে ধরা হয়।
হাসপাতাল সূত্র জানায়, ঢামেক হাসপাতালে গত ২ মে থেকে শুরু হয় করোনা ইউনিটে ভর্তি কার্যক্রম। এখানে প্রতিদিনই রোগী ভর্তি হচ্ছে। রোগীকে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এরমধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। আবার অনেকে মারা যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৭৮০ জন মারা গেছে। এই হিসাব শুধু ভর্তির পর যারা মারা গেছে। মৃতদের মধ্যে করোনা পজিটিভ হিসেবে ১৮৯ জনের কথা উল্লেখ করা হয়। বাকিরা মারা গেছে উপসর্গ নিয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মৃতদের সবাইকেই করোনা সন্দেহে করোনা ইউনিটে ভর্তি করা হয়। এদের হয়তো জ¦র, কাশি বা শ্বাসকষ্ট থাকে। এসব উপসর্গ নিয়ে হাসপাতালে আসার পর তাদেরকে করোনা ইউনিটে ভর্তি করানো হয়। এই উপসর্গ নিয়েই তাদের মৃত হয়। কিন্তু পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ পাওয়া যায়। অনেক ক্ষেত্রে মৃত্যুর পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক্তার বলেন, উপসর্গ নিয়ে আসলেই যে তিনি করোনা রোগী হবেন তা কিন্তু নয়। উপসর্গ থাকলেও পজিটিভ নাও হতে পারে। কিন্তু তারপরেও তারা করোনা ইউনিটেই ভর্তি থাকেন।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর মঙ্গলবার বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ১৮ জন মারা গেছে। এদের মধ্যে ৩ জন পুরুষ এবং ১ জন নারীসহ ৪ করোনা পজিটিভে মারা যান। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসার জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন করছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশগুলো আত্মীয়স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছে তাদের লাশ বিধিমোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি