1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অতিরিক্ত যাত্রী নেয়ায় বাস চালক ও হেলপারকে যাত্রীর মারধর। - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

অতিরিক্ত যাত্রী নেয়ায় বাস চালক ও হেলপারকে যাত্রীর মারধর।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৬০ বার

শামীমুর রহমান, চট্টগ্রাম :
সিটি সার্ভিসের একটি বাসে অতিরিক্ত যাত্রী নেওয়ায় এবং মুখে মাস্ক না পরায় চালক ও হেলপারকে মারধর করেছে ক্ষুদ্ধ যাত্রীরা। পরে তাদের কানে ধরে উঠবস করানো হয়। গতকাল ৩১ মে বেলা ১১টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক একটি পেইজে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আগ্রাবাদে একটি সিটি বাসে অতিরিক্ত যাত্রী তোলার সময় বাসে থাকা অন্যান্য যাত্রীরা বাধা দেন। এসময় চালক ও হেলপার মুখে মাস্ক না পরায় যাত্রীরা একজোট হয়ে ওই দু’জনকে মারধর করেন। পরবর্তীতে কানে ধরে উঠবস করানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মাহাবুবর রহমান আজাদীকে বলেন, বাস চলার সিদ্ধান্ত সোমবার থেকে। অথচ রোববার কিছু বাস চলাচল করেছে। আমরা পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছি। সোমবার থেকে বাস চালালে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যেখানে সেখানে বাস দাঁড়ানো যাবে না, বাসের দরজা বন্ধ রাখতে হবে, নির্দিষ্ট স্টপেজে দাঁড়াতে হবে, এক সিট ফাঁকা রাখতে হবে, বাস জীবাণুমুক্ত করে যাতে গাড়ি চালায় সেজন্য সব নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net