1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনা উপসর্গ নিয়ে পাকিজা মিলে এক শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

করোনা উপসর্গ নিয়ে পাকিজা মিলে এক শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৭১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে শ্যামল সাহা (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে করোনা ডেডিগেটেড নরসিংদী জেলা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ দুপুরে জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্যামল সাহা নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার বাসিন্দা। তিনি পাকিজা মিলে কাজ করতেন। জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বলেন, শ্যামল সাহা প্রায় ১০ থেকে ১৫ দিন যাবৎ জ্বর, ঠাণ্ডায় ভূগছিলেন। বাড়িতে চিকিৎসা নেয়ার পরও ভালো না হওয়ায় এবং করোনা উপসর্গ থাকায় পরিবারের লোকজন সোমবার তাকে করোনা ডেডিগেটেড নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ভর্তি করেন।

এ সময় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। আজ সকালে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ সেলের কুইক রেসপন্স টিমের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে তার সৎকার করা হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net