1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় মারা গেলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: আব্দুল আহাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

করোনায় মারা গেলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: আব্দুল আহাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮২ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা: আব্দুল আহাদ (৬৫)।

আজ বুধবার সকাল ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেসনে চিকিতসাধীন থাকাবস্থায় মারা গেলেন অত্র হাসপাতালের সাবেক পরিচালক ডা: আব্দুল আহাদ।

গত ৮জুন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ওই পরীক্ষায় ১৫টি নমুনা পজিটিভ ও ২৩টি নমুনা অকার্যকর ছিল। ওই দিনের নতুন করোনা আক্রান্তের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. আব্দুল আহাদ ও দিনাজপুর শাখা ন্যাশনাল ব্যাংকের দুই কর্মকর্তা ছিলেন।

আক্রান্তের রিপোর্ট পজেটিভ আসার ৯জুন হতে ডা: আব্দুল আহাদ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিতসাধীন ছিলেন। মৃত ডা: আব্দুল আহাদের লাশ নেয়ার জন্যে দুপুর ১২টায় পর্যন্ত স্বজনেরা হাসপাতালে অবস্থান করছেন। করোনায় মৃত্যুবরনকারী ডা: আব্দুল আহাদ চাকুরীকালিন সময়ে দিনাজপুর সিভিল সার্জনের দায়িত্ব পালন করেছেন এবং বিএমএর সাবেক সভাপতির দায়িত্বও পালন করেছেন। তিনি স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি শোক ও সমবেদনা জানিয়েছেন।

দিনাজপুর সিভিল সার্জন মো: আব্দুল কুদ্দুস জানান,করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন ডা: আব্দুল আহাদ। এছাড়াও দিনাজপুরে আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন । করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪১ জন, এরমধ্যে পুরুষ ৩১৫ জন পুরুষ, ১০৬ জন নারী ও ২০ জন মিশু রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net