1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় মহালছড়িতে কৃষকদেরকে নগদ অর্থ প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে জেলা প্রশাসকের সহায়তায় মহালছড়িতে কৃষকদেরকে নগদ অর্থ প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৫৯ বার

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধিঃ
আজ সমবার (১৫ জুন, ২০২০) খাগড়াছড়ি জেলার মাহালছড়ি উপজেলায় একশত জন কৃষককে একহাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। বৈশ্বিক করোনা মহামারিতে কর্মহীন হয়ে পরা কৃষকদেরকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগের উদ্যোগে এবং জেলা প্রশাসকের সহায়তায় নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ মহালছড়ি উপজেলায় একশত জন কৃষকের মাঝে এক হাজার টাকা হারে এ সহায়তা প্রদান করা হয়।

খাগাড়ছড়ি জেলা প্রশাসকের সহায়তায় খাগড়াছড়ি জেলা কৃষক লীগ প্রতিটি উপজেলায় আর্থিক সহায়তা ও ত্রান প্রদান করে যাচ্ছে।

আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুসফিকুর রহমান, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী, মহালছড়ি উপজেলা কৃষক লীগের আহব্বায়ক মোঃ ফরিদ ও অন্যান্যরা।

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাব চন্দ্র বিশ্বাস খাগড়াছড়ি জেলার প্রতিটি উপজেলায় একশত জন কৃষককে ত্রাণ / আর্থিক সহায়তা প্রদান করার উদ্যোগ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net