1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডাঃ মহসিন জিল্লুর করিমের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ডাঃ মহসিন জিল্লুর করিমের মায়ের মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৬২ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিমের রত্নাগর্ভা মা মোছাম্মৎ জোহরা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ৪ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। আজ বুধবার সকাল ১১ টায় চন্দনাইশ উপজেলা বরকলে নিজ গ্রামের বাড়ীতে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

ডা. মহসিন জিল্লুর করিমের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেকজ মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ন-আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা জোহরা বেগম একজন ধর্মপ্রাণ ও দানশীল মহিলা ছিলেন। তিনি ছেলে মেয়েদের সুসন্তান হিসেবে গড়ে তুলে ছিলেন। তিনি মরহুম ডাক্তার আবদুল মতিনের সহধর্মীনি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। নেতৃবৃন্দ মরহুমা জোহরা বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাথে সাথে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন মরহুমাকে যেন আল্লাহপাক রাব্বুল আলামীন জান্নাতুল ফৈরদৌস দান করে -আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net