1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তরুণীর চিকিৎসার দায়িত্ব নিল মাধবদী পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

তরুণীর চিকিৎসার দায়িত্ব নিল মাধবদী পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৩০৩ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : আরজিনা আক্তার নামে একটি মেয়ে বাসে অজ্ঞান হলে পড়লে লোকজন তাকে মাধবদী বাসস্ট্যান্ডে বাস থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে মাধবদী থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে এবং সে সুস্থ হয়ে উঠলে তাকে বাড়ী পৌঁছে দেয় মাধবদী থানা পুলিশ।

গত শনিবার (২০ জুন) মাধবদী বাসস্ট্যান্ডে আনুমানিক ১৭-১৮ বছরের একটি মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে জনৈক এক ব্যক্তি পুলিশের জরুরি সেবা সার্ভিস ৯৯৯ লাইনে ফোন করে জানায় যে, অজ্ঞাত একটি মেয়ে পড়ে আছে।

করোনা সন্দেহে কেউ তার কাছে আসছে না এবং তাকে ধরছে না। ৯৯৯ লাইনের মাধ্যমে মাধবদী থানা পুলিশ বিষয়টি জানার পরে দ্রুত মাধবদী বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে অজ্ঞাত মেয়েটিকে উদ্ধার করে মাধবদীস্থ প্রাইম হাসপাতালে নিয়ে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে আরজিনা আক্তার সুস্থ হয়ে উঠলে মাধবদী থানা পুলিশ কিছু ঔষধপত্র ও হালকা খাবারসহ তার নিজ বাড়ী নরসিংদী জেলার রায়পুরা থানাধীন অলিপুরা গ্রামে তাকে পৌঁছে দেয়।

জানা যায়,আরজিনা আক্তার নারায়ণগঞ্জ জেলা হতে তার নিজ বাড়ীর উদ্দেশ্য রওনা করলে পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে জ্ঞান হারিয়ে ফেললে করোনা সন্দেহে তাকে বাস থেকে নামিয়ে মাধবদী বাসস্ট্যান্ডে ফেলে রেখে বাসটি চলে যায়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net