1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তীব্র গরমেও শরীর থাকবে এসির মতোই ঠাণ্ডা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন

তীব্র গরমেও শরীর থাকবে এসির মতোই ঠাণ্ডা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫১৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
গত কয়েক দিনের গরমে জীবন অতিষ্ট হয়ে উঠেছে। এই অস্থিরতা থেকে বাঁচতে ও শরীর ঠাণ্ডা রাখতে সঠিক খাবার নির্বাচনের দিকে মনোযোগ দিতে হবে:

এখন ফলের সময়, এই মধুমাসে রসালো ফল খেয়েই কাটিয়ে দিতে পারেন এক বেলা। গরমও কম লাগবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও হবে শক্তিশালী। আসুন জেনে নিই মৌসুমী এই ফলগুলো থেকে আমরা কী ধরনের উপকারিতা পেতে পারি:

গরম ও ক্লান্তি কাটাতে তরমুজের বিকল্প নেই। তরমুজের রসে ভিটামিন এ, সি, বি২, বি৬, ই এবং ভিটামিন সি, ছাড়াও পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, বিটা ক্যারোটিন, ইত্যাদি থাকলেও, ক্যালোরির মাত্রা কম। তরমুজের প্রায় পুরোটাই পানি, তাই এটি খেলে শরীরের পানির চাহিদা পূরণ হয়। শরীর ঠাণ্ডা থাকে।

সবচেয়ে সস্তায় এবং সহজে পাওয়া যায় ভিটামিন সির বড় উৎস লেবু। বাইরে থেকে ফিরে বা বেশি গরম লাগলে এক গ্লাস লেবুর শরবত পান করুন। প্রচণ্ড গরমে এ শরবত শরীরকে সহজেই ঠাণ্ডা করে।

সারা বছর পাওয়া যায় দামও কম অথচ পুষ্টিতে ভরপুর কলা। গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে যে তরল পদার্থ বের হয়ে যায়, তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে পটাশিয়াম। এ উপাদানটি কলার মধ্যে রয়েছে, তাই গরমের সময় কলা খান নিয়মিত।

আমে রয়েছে উচ্চমানের ফাইবার, শালজাতীয় উপাদান ও ভিটামিন সি, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনে। বিশেষ করে ক্ষতিকারক লো ডেনসিটি লিপোপ্রোটিনের মাত্রা। এক কাপ অর্থাৎ ২২৫ গ্রাম আমে রয়েছে ১০৫ গ্রাম কিলোক্যালরি। আরও রয়েছে ৭৬ শতাংশ অ্যান্টি-অক্সিডেন্ট ও রোগ প্রতিরোধকারী ভিটামিন সি, ২৫ শতাংশ ভিটামিন এ, ১১ শতাংশ ভিটামিন বি ও ভিটামিন বি৬, ৯ শতাংশ ফাইবার, ৯ শতাংশ কপার, ৭ শতাংশ পটাসিয়াম এবং ৪ শতাংশ ম্যাগনেসিয়াম। আম শুধু স্বাদেই সেরা না, পুষ্টিতেও অপ্রতিদ্বন্দ্বী।

এছাড়া জাম, জামরুল, লিচু, কাঁঠাল, কামরাঙাসহ প্রতিটি ফলেই রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যা শরীরের নানান রোগবালাই দূর করে আর শরীরকে রাখে সুস্থ। গরমেও আরাম ও স্বস্তি দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net