1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর বৃহত্তর বাংলাবাজারে ৭ম শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় জুলাই শহীদ আসিফ ইকবাল  ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি পথিকদের বিশুদ্ধ পানির জন্য কালির বাজারে নলকূপ উদ্বোধন করেন জামায়াতে ইসলামী  মাগুরার শ্রীপুরে দূর্গাপুজায় মদপানে অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু মাগুরায় সাকের হত্যার বিচারের দাবিতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন বাংলাদেশ ট্যুরিস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমজাদ, মহাসচিব তারেক ডেঙ্গু প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিতের নির্দেশ আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

ফিটনেসবিহীন গাড়ি ১ জুলাই থেকে ‘চিরতরে ব্যবহারের অযোগ্য’

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৪২৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
দশ বছরের অধিক সময় ধরে ফিটনেসবিহীন মোটরযান চলাচল বন্ধ করতে চাইছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি বলছে, যেসব মোটরযানের ফিটনেস নেই ১০ বছর বা বা তারও বেশি সময় ধরে, তাদের আগামী ৩০ জুনের মধ্যে ফিটনেস নবায়ন করতে হবে। নতুবা রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

সম্প্রতি সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। শুক্রবার বিআরটিএ এর ফেসবুক পেজেও এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে।

১০ বছরের অধিক সময়ের ফিটনেসবিহীন মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত বিআরটিএ’র পরিচালক (ইঞ্জিনিয়ার) স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৫ ধারা মোতাবেক বিআরটিএ থেকে মোটরযানের ফিটনেস সার্টিফিকেট গ্রহণের আবশ্যকতা থাকা সত্ত্বেও বিআরটিএ’র ডাটাবেজ পর্যালোচনায় দেখা যায় যে, ১০ বছরের অধিককাল ধরে উল্লেখযোগ্যসংখ্যক মোটরযানের ফিটনেস নবায়ন করা হয়নি।

এমতাবস্থায়, এ সব মোটরযানের মালিকদের চলতি মাসের ৩০ তারিখের মধ্যে তাদের স্ব-স্ব মোটরযানের ফিটনেস নবায়নের জন্য অনুরোধ করা হচ্ছে।

অন্যথায় ১ জুলাইর পর ১০ বছরের অধিককালের ফিটনেসবিহীন মোটরযান ধ্বংসপ্রাপ্ত বা চিরতরে ব্যবহারের অযোগ্য হিসেবে বিবেচনা করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ২৪ ধারা মোতাবেক সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন বাতিল করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net