1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় বউ-শ্বাশুড়ীসহ আহত ৪: বসতঘর লূটপাট - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

বাঁশখালীতে দুর্বৃত্তদের হামলায় বউ-শ্বাশুড়ীসহ আহত ৪: বসতঘর লূটপাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৬৯ বার

বাঁশখালী সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামে এক বসতঘরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। তাদের হামলায় মোক্তার আহমদের স্ত্রী ছাবেকুন নাহার (২২) ও তার মা রেনোয়ারা বেগম (৪২) সহ আহত হয় পরিবারের ৪ সদস্য। এ সময় দূর্বৃত্তরা বসতঘরের আসবাবপত্র ভাংচুর ও লূটপাট চালিয়েছে। তবে এ ঘটনাকে ডাকাত দলের দ্বারা সংগঠিত ঘটনা বলে দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবারটি। বসতঘরে দুর্বৃত্তদের হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে গৃহবধু ছাবেকুন নাহার বাদী হয়ে একই এলাকার মৃত ইজ্জত আলীর পুত্র মোস্তাক আহমদ প্রঃ হন্দাইয়াকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে।

মামলা ও থানা সূত্রে জানা যায়, মধুখালী গ্রামের দেলোয়ার হোছেনের পুত্র মোক্তার আহমদের সাথে একই এলাকার ইজ্জত আলীর পুত্র মোস্তাক আহমদের জায়গা-জমি নিয়ে পূর্ব শত্রুতা বিরাজমান। সেই রেশ ধরে শনিবার গভীর রাতে মোস্তাক আহমদের নেতৃত্বে একদল দূর্বৃত্ত মোক্তার আহমদের বসতঘরে হানা দেয়। এ সময় দূর্বৃত্তের বসতঘরের আসবাবপত্র তছনছ ও লূটপাট চালায়। দূর্বৃত্তদের মোক্তার আহমদের স্ত্রী ছাবেকুন নাহার বাঁধা দিতে গেলে এলোপাতাড়ি মারধর করে তারা। তাদের হামলায় পরিবারের ৪ সদস্য গুরুতর আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের ওসি মোঃ রেজাউল করিম মজুমদার বলেন, ছনুয়া মধুখালী গ্রামের এক পরিবারে পূর্ব শত্রুতা বশত হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net