1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে উগ্রবাদি জঙ্গী সন্দেহে একজন গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বাগেরহাটে উগ্রবাদি জঙ্গী সন্দেহে একজন গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৬১ বার

নইন আবু নাঈম ঃ
ইসলামী আরমি ফোর্স (আইএ এফ) নামের কতিথ একটি নয়া সংগঠনের নামে বিকাশে চাঁদা আদায়সহ ইন্টারনেটে উগ্রবাদি বয়ান দেয়ায় মোহাম্মদ আলী খান (২৩) নামের একজন মাদ্রাসার সিকিউরিটি গার্ডকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে বুধবার দুপুরে বাগেরহাট জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ পংকজ চন্দ্র রায়। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের মোঃ মনিরুজ্জামান খানের ছেলে মোহাম্মদ আলী খান কে মঙ্গলবার রাতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। সে গত ১১ জুন রাত ২ টার দিকে মোড়েলগঞ্জ পৌরসভাধিন উত্তর সরালিয়া গ্রামের দারুল ইসলাম ট্রাস্ট জামে মসজিদে বসে রাষ্ট্রের বিভিন্ন সংস্থাকে সম্পৃক্ত করে উগ্রবাদি বয়ান দিয়ে মোবাইল ফোনে ধারন করে। এবং তার মেইল আইডি থেকে ইউটিউব ও ফেসবুকে আপলোড করে। এবং তার সহযোগি আব্দুল্লাহর সহায়তায় সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডে একটি মেইল করে। যাতে বাংলাদেশ সরকারের প্রচলিত আইনের বিরুদ্ধাচারন করে বিভিন্ন বাহিনীর সদস্যদের নামে বিভ্রান্তি ছাড়ানো হয়। ফলে গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ বিষয় হুমকী সরুপ নিয়ে স্থানীয় জৈন্তাপুর থানায় একটি সাধারন ডায়েরি করে। এছাড়া সে জিহাদের নামের ইসলামি আইন প্রতিষ্টার জন্য তার ব্যাক্তিগত বিকাশ নাম্বার এবং ইসলামিব্যাংক মোড়েলগঞ্জ শাখায় তার নিজ নামীয় একাউন্ট নম্বরে অর্থ সংগ্রহের জন্য চেষ্টা করতে থাকে। বিষয়টি জানতে পেরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী গোপন তদন্তে প্রাথমিক সত্যতা পেয়ে তাকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে তার সাথে ৪ জন সহযোগি আছে বলে জানায়। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানার এসআই দীপংকর দাস বাদী হয়ে একটি মামলা করেছেন। আর মামলাটি অতি গুরুত্ব দিয়ে তদন্তকরা হচ্ছে। প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান. মোঃ ওবায়দুর রহমান মোড়েলগঞ্জথানার ওসি কেএম আজিজুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net