1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিতে হবে’ : ফজলে হোসেন বাদশা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

‘বাজেটে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিতে হবে’ : ফজলে হোসেন বাদশা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩৫৭ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এবারের বাজেটে স্বাস্থ্য ও সেবা খাতকে অগ্রধিকার দিতে হবে। কারণ এটা হতে হবে ‘জীবন বাঁচানোর বাজেট।’

বুধবার (১০ জুন) গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘জন-বাজেট সংসদ’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে একথা বলেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন্দ নিলোর্মী, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা বক্তব্য রাখেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘শুধু গার্মেন্টসের ওপর নির্ভর করলে চলবে না। শিল্পের বহুমুখী বিকাশ ও সম্ভাবনা নিয়ে সরকারকে কাজ করতে হবে। নতুন ক্ষেত্র চিহ্নিত করে সহযোগিতা দিতে হবে।’

এই বাজেটে স্বাস্থ্য খাতকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে বরাদ্দ নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, ‘যাতে দেশের সব প্রান্তের জনগণ স্বাস্থ্যসেবা পায়। প্রয়োজনে মেগা প্রকল্পগুলো বাতিল করে অথবা এসবের উন্নয়ন গতি শ্লথ করে দরিদ্র বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য রক্ষার স্বার্থ দেখতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে জেলা বাজেটের ধারণাকে গ্রহণ করতে হবে। কৃষিকে শক্তিশালী করতে হলে কৃষককে ঋণ দিতে হবে। কৃষিকে আগ্রাধিকার দিয়ে বাজেটে বরাদ্দ দিতে হবে।’

অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, ‘বাজেট অঙ্কের মারপ্যাঁচ নয়। এর মাধ্যমে নীতিনির্ধারকদের পরিকল্পনা ও তাদের মনস্তত্ত্বকে বুঝা যায়। বিগত বাজেটে কী পরিকল্পনা ছিল, কতদূর অর্জিত হয়েছে তার জবাব থাকা দরকার।’

তিনি বলেন, ‘এই বাজেটে আমরা কীভাবে করোনাভাইরাসকে মোকাবিলা করবো, জেলা উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা কেমন হবে তার সুস্পষ্ট রূপরেখা থাকতে হবে। স্বাস্থ্য খাতে বরাদ্দ অন্তত গত বারের দ্বিগুণ হতে হবে। সরকারের কৃষি প্রণোদনা ও বিভিন্ন সহায়তা কৃষিক্ষেত্রে বিস্তৃত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net