1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিয়ের ছ'মাসেই করোনায় মারা গেলেন রাউজানের এক যুবক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

বিয়ের ছ’মাসেই করোনায় মারা গেলেন রাউজানের এক যুবক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৮২ বার

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধিঃ
বিয়ের ছয়মাস পার হতে না হতে করোনাভাইরাসে মারা গেলেন রাউজানের এক যুবক।তাঁর নাম ফরহাদ হোসেন (৩৩)।তিনি রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় পুত্র। করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ২৬ দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ৮টায় মৃত্যুবরণ করেন তিনি। তাঁর মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকুল ইসলাম।নিহত ফরহাদ হোসেনের নব পরিণিতা স্ত্রী ফারহানা কাদের ও তার ভাই আরফাত হোসেনও করোনা পজিটিভ। তবে তারা এখনও সুস্থ আছে বলে জানা যায়।নিহতর পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ পরিবারপরিজন নিয়ে দীর্ঘদিন চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন। একটি প্রাইভেট কোম্পানীতে কর্মরত ছিলেন ফরহাদ। গত প্রায় ৬ মাস আগে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরে’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ৩ সপ্তাহ পূর্বে ফরহাদ হোসেনের করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে।এরপরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ দিন পর মারা যান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net