1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাস্ক সংক্রমণের ঝুঁকি অনেক কমায়: গবেষণা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

মাস্ক সংক্রমণের ঝুঁকি অনেক কমায়: গবেষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৩৯৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মাস্ক পরা বাধ্যতামূলক করায় করোনাভাইরাস মহামারির প্রাণকেন্দ্রগুলোতে হাজার হাজার সংক্রমণ রোধ করা গেছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের দ্য প্রসিডিং অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস’এ (পিএনএএস) প্রকাশিত এক গবেষণায় গবেষকরা জানান, করোনাভাইরাস মহামারির সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব ও বাসায় থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মাস্ক পরা।

সমীক্ষায় জানা গেছে, ৬ এপ্রিল উত্তর ইতালি ও ১৭ এপ্রিল নিউইয়র্ক সিটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তারপর থেকেই মহামারির কেন্দ্রস্থল হয়ে ওঠা অঞ্চল দুটিতে সংক্রমণের প্রবণতা নাটকীয়ভাবে কমতে থাকে। গবেষকরা বলেছেন, ‘শুধু এই সুরক্ষামূলক ব্যবস্থা উল্লেখযোগ্যভাবে সংক্রমণ কমিয়েছিল- ৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ইতালিতে ৭৮ হাজার এবং ১৭ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত নিউইয়র্ক সিটিতে ৬৬ হাজার।’

নিউইয়র্কে মাস্ক পরা বাধ্যতামূলক হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণের হার ৩ শতাংশ নেমেছিল বলে জানান গবেষকরা। দেশের অন্য অংশে বাড়ছিল সংক্রমণ।

মাস্ক পরার নিয়ম কার্যকর হওয়ার আগে থেকে ইতালি ও নিউইয়র্ক সিটিতে সামাজিক দূরত্ব, কোয়ারেন্টাইন ও আইসোলেশন এবং হ্যান্ড স্যানিটাইজিংয়ের মতো স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল। কিন্তু এগুলো কেবল সরাসরি যোগাযোগের মাধ্যমে ভাইরাস সংক্রমণ হ্রাস করতে সহায়তা করে। অন্যদিকে মুখ ঢেকে রাখা বায়ুবাহিত সংক্রমণ রোধে সহায়তা করে বলে জানান গবেষকরা।

জনসমাগমপূর্ণ এলাকা যেখানে কোলাহল অনেক বেশি সেখানে অন্তত কাপড়ের মাস্ক পরার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net