1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লাকসামের ১০ নমুনায় ৮ জনের করোনা পজিটিভ! মোট আক্রান্ত ৮২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

লাকসামের ১০ নমুনায় ৮ জনের করোনা পজিটিভ! মোট আক্রান্ত ৮২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৪৬ বার

এস এম শাহজালাল, লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম থেকে ল্যাবে প্রেরিত ১০টি নমুনায় ৮ জনেরই পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গত ৩১ মে নমুনাগুলো কুমিল্লা ল্যাবে পাঠালে আজ ৩ জুন ওই রিপোর্ট আসে। এতে জনমনে আতংক সৃষ্টি হলেও কার্যকর কোন পদক্ষেপ নেই।
জানা গেছে, করোনা পজেটিভ হওয়া রোগীদের বেশিরভাগই পূর্বে আক্রান্তদের স্বজন। এর মধ্যে পূর্বে আক্রান্ত একজনের ২য় নমুনায় নেগেটিভ হলেও ৩য় নমুনায় পজেটিভ আসে। এ পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে।
এদিকে, ১০টি নমুনায় ৮টি পজেটিভ হওয়ায় সচেতন লোকদের মধ্যে আতংক বিরাজ করছে। কিন্তু এলাকার বেশিরভাগ লোকই অনেকটা বেশামাল আচরণ করছেন। উল্লেখ্য ইতিপূর্বে ১৫টি নমুনায় ১১টিই পজেটিভ আসে। তবুও সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানার কোন বালাই দেখা যাচ্ছে না।
অপরদিকে, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মিজিয়াপাড়ায় উপসর্গ নিয়ে মৃত রোকেয়া বেগমের (৭০) নমুনা নেগেটিভ এসেছে।
উপজেলা করোনা র‌্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, মানুষের অবাধ বিচরণের ফলে পুরো উপজেলা করোনা রেড জোন আকার নিতে পারে। কিছুতেই মানুষকে ঘরে আটকানো যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net