1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংকটকালে থেমে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে সকলকে সমম্বিত উদ্যোগে এগিয়ে আসতে হবে-চসিক মেয়র - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাদি হত্যায় জাতিসংঘকে ‘তদন্তের প্রস্তাব’ দেবে অন্তর্বর্তী সরকার পোকখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী সম্পন্ন  কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট!

সংকটকালে থেমে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে সকলকে সমম্বিত উদ্যোগে এগিয়ে আসতে হবে-চসিক মেয়র

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৭২ বার

অশোক দাশ, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, করোনা ভাইরাসের বহুল সংক্রমনে জন জীবন বিপর্যস্ত, অবরুদ্ধতার কঠিন জালে আটকানো ছাড়া করোনা সংক্রমন থেকে পরিত্রাণ পাওয়ার কোন প্রতিরোধ এখন পর্যন্ত অজানা। সামাজিক দূরত্বে ব্যাক্তি বিচ্ছিন্নতা আমলে নিতে গিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে অনাকাঙ্ক্ষিত স্থবিরতা। এই ক্ষুদ্র ভাইরাসের কাছে বিপর্যস্ত বিজ্ঞান ও বিজ্ঞানী।
সবাই যার যার ঘরে বন্দি আজ। এতে সব চেয়ে বিপাকে পড়েছে নিত্যদিনের খেটে খাওয়া অতি সাধারণ মানুষ। সকল পরিস্থিতি বিবেচনায় এবং প্রয়োজনের তাগিদে এলাকা ভিত্তিক লকডাউনে সিদ্ধান্তে উপনীত হয়েছে সরকার। ইতিমধ্যে ভেঙ্গে পড়েছে প্রতিটি দেশ ও বিশ্বের অর্থনৈতিক মেরুদন্ড।

অন্যদিকে জীবনের পাশাপাশি জীবিকাও থেমে থাকবে না। দৈনন্দিন জীবিকা তথা অর্থনীতির চাকা অচল হয়ে গেলে জীবন থেমে যেতে বাধ্য।
এমন অবস্থায় একসঙ্গে জীবন-জীবিকা নির্বাহ তথা স্বাস্থ্য বিধি মেনে সব কিছু সচল রাখার চেষ্টা করছে সরকার। বিশ্বজুড়ে মহামারীর এই সংকটকালে থেমে থাকা অর্থনীতির চাকা সচল রাখতে আমাদের সকলকে সমন্বিত উদ্যোগে এগিয়ে আসতে হবে।
আজ ২৭ জুন দুপুরে টাইগারপাসস্থ বিন্নাঘাস প্রকল্প অফিসে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার ৫শ শ্রমিক পরিবার ও চাঁন্দগাওস্থ হাজিরপুল এলাকায় বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন সড়ক ঐক্য পরিষদের ৩৫০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণকালে সিটি মেয়র এসব কথা বলেন। এসময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত, আন্ত:জেলা পরিবহন নেতা আবদুর রহিম, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, শ্রমিক নেতা ইফতেখার কামাল খান, মোহাম্মদ হানিফ, বৃহত্তর চট্টগ্রাম সড়ক পরিবহন সড়ক ঐক্য পরিষদের সদস্য সচিব উজ্জল বিশ্বাস, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ বখতেয়ার, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net