1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩৩৩ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
৪টার মধ্যেই বন্ধ করতে হবে দোকান-শপিংমল
করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে আগামীকাল (১৬ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট, শপিংমলগুলো চালু থাকবে। তবে তা অবশ্যই বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

এদিকে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আগামী ৩০ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খোলা থাকবে। একই সঙ্গে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগের মতোই চলবে গণপরিবহনও (বাস, লঞ্চ ও ট্রেন)।

সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনা থেকে এসব তথ্য জানা গেছে। নিয়ম মেনে দোকানপাট, শপিংমল চালু রাখার আগের নির্দেশনার মেয়াদ শেষ হয়েছে আজ সোমবার।

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে। শুধু গ্রিন জোনেই দোকানপাট, শপিংমল খোলা থাকবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনায় বলা হয়, হাটবাজার, দোকানপাটে ক্রয়-বিক্রয়কালে পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করতে হবে। শপিংমলের প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। শপিংমলে আগত যানবাহনগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। হাটবাজার, দোকানপাট এবং শপিংমলগুলো আবশ্যিকভাবে বিকাল ৪টার মধ্যে বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net