1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় জুম্মার নামাজ থেকে ধরে নিয়ে সাংবাদিককে মারধর - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

উত্তরায় জুম্মার নামাজ থেকে ধরে নিয়ে সাংবাদিককে মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৩৩২ বার

এফ এ নয়ন:
রাজধানীর দক্ষিন খানের ৫০ নং ওর্য়াড কাউন্সিলর ডি এম শামীমের লোকজন জুমার নামাজ থেকে দৈনিক জনতার উত্তরা প্রতিনিধি মাহফুজুল আলম খোকন নামের এক সাংবাদিককে তুলে নিয়ে ব্যাপক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত সাংবাদিক মাহফুজ খোকন মারাত্বক আহত অবস্থায় বর্তমানে টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি আছেন।

ঘটনা সূত্রে জানা যায়, দক্ষিন খানের দেওয়ান বাড়ীর জামে মসজিদের কমিটি বদল করে নিজে কমিটি দিতে যান কাউন্সিলর শামীম। কিন্তু মসজিদের বর্তমান কমিটির তাতে সায় ছিল না। এ নিয়ে কাউন্সিলরের সাথে মসজিদ কমিটির দেন দরবার চলছিল। মসজিদ কমিটির বর্তমান নেতারা পূর্বের কমিটি বহাল রাখার কথা বললেও কিছুতেই শুনছিলেন না কাউন্সিলর। সেই ধারাবাহিকতায় কাউন্সিলর গতকাল কমিটি দিতে যাবে এবং সেখানে হট্টগোল হতে পারে বলে স্থানীয় সাংবাদিককে ডাকে মসজিদের বর্তমান কমিটি। নামাজের পর এ নিয়ে একটি বৈঠকও হওয়ার কথা ছিল। জুমার নামাজের খুৎবা শেষ করে। এসময় কিছু কথা বলবে বলে কাউন্সিলর বক্তব্য শুরু করেন, ঠিক এসময়ে সাংবাদিক খোকন মোবইল ফোনে কাউন্সিলর ডিএম শামিমের বক্তব্য রেকর্ড করতে চাইলে পাশে থাকা কাউন্সিলরের লোকজন পরিচয় জানতে চায় খোকনের। খোকনের সাংবাদিক পরিচয় পেয়ে আট-দশজনে খোকনকে বাহিরে নিয়ে বেদম প্রহার করে। তার মোবাইল ও ক্যামেরা চিনিয়ে নেয়। পরে মসজিদের আঙ্গিনা থেকে সাংবাদিককে তুলে নিয়ে কাউন্সিলর অফিসে আটকে রাখে। পরে অন্য সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় খোকনকে ছাড়িয়ে এনে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সাংবাদিক খোকন টংগী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

এ বিষয়ে কাউন্সিলর ডি এম শামীম বলেন, সাংবাদিক হলে উনার গলায় ফিতা বা হাতে ক্যামেরা নাই বলে ওরা তাকে চিনতে পারেনি তাই ধরে নিয়ে আসছে।তবে এবিষয়ে সাংবাদিক খোকন বলেন, সাংবাদিক পরিচয় জানার পরই তার উপর হামলা করে কাউন্সিলরের লোকজন। উল্লেখ্য ইতিপূর্বেও এলাকায় সাংবাদিক মারধর করার বিষয়ে কাউন্সিলরের লোকজনের নামে উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net