ঢাকা   ১০:১৯:০৬ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

চকরিয়ায় মাওলানা আবুল কালাম মুরাদের জানাযায় শোকার্ত মানুষের ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৮৭ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বাদে আছর স্থানীয় নামার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাযার নামাযে করোনা পরিস্থিতির আলোকে সামাজিক দূরত্ব মেনে সর্বস্তরের শোকাহত মানুষের ঢল নামে। বিশাল নামাযে জানাযার ইমামতি করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আজহারী। এসময় উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন ফারুক, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ বশির আহমদসহ শতশত আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম মুরাদ জীবদ্দশায় শিক্ষকতা পেশার পাশাপাশি বাংলাদেশ বেতার কক্সবাজারের ধর্মীয় আলোচক ও চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুপূর্ব অসুস্থ হওয়ার আগ পর্যন্ত গণশ্যামবাজার জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

উল্লেখ্য, চকরিয়াসহ কক্সবাজারের সর্বজন পরিচিত বিশিষ্ট আলেমেদ্বীন কক্সবাজার সদরের বাংলাবাজার ছুরতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ চকরিয়ার কৃতী সন্তান আলহাজ্ব মাওলানা আবুল কালাম মুরাদ শুক্রবার ১০জুলাই সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ১জুলাই বুধবার দুপুরে তিনি হার্ট অ্যাটাক করেন। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় চমেক হাসপাতালে। সর্বশেষ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড চিরিঙ্গা বাঁশঘাটা সড়কস্থ মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব গোলাম আলী সওদাগরের জ্যেষ্ঠ ছেলে।

এদিকে বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল কালাম মুরাদের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা রুহুল কুদুস আনোয়ারী আল আজহারী, চকরিয়া মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ হেদায়াত উল্লাহ, চকরিয়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী মানিক, চকরিয়া উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোজাম্মেল হক, চকরিয়ার কৃতী সন্তান কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারি আবদুল্লাহ আল ফারুক, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান বিএ (অনার্স) এম.এ, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি