ঢাকা   ১০:৫৮:৪৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সাড়ে তিন হাত বাঁশের লাঠি থেকে স্বাধীনতার সংগ্রাম: বাঙালির আত্মমর্যাদা ও আধিপত্যবিরোধী চেতনার ইতিহাস কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ রুবেলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সুষ্ঠু তদন্ত দাবি সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা, সিলগালা ৫ সাতকানিয়ায় চার দিন ধরে নিখোঁজ কুবি শিক্ষার্থীর মা, সন্ধান চায় পরিবার শোক সংবাদ চন্দনাইশে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির প্রস্তুতি সভায় জসিম উদ্দিন আহমেদ এমপি নৈরাজ্যকারী, অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা

টঙ্গীতে থানা আনসার ও ভিডিপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৪৩৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি:
টঙ্গীর মিলগেইট এলাকায় থানা আনসার ও ভিডিপি’র উদ্যোগে “মুজিববর্ষে লাগাই গাছ, বাড়াই বন” এই শ্লোগানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান ২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে টঙ্গীর মিলগেট এলাকায় গাজীপুর জেলা আনসার ও ভিডিপি’র কমান্ডেন্ট মো: আব্দুল্লাহ আল হাদী নির্দেশনায় থানা কর্মকর্তা রহমত আলীর উদ্যোগে টঙ্গীর ১৫টি ওয়ার্ডের আনসার ভিডিপি’র দলনেতা ও দলনেত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা আনসার ভিডিপি’র কমান্ডেন্ট মো: আব্দুল্লাহ আল হাদী, থানা কর্মকর্তা মোঃ রহমত আলী, থানা প্রশিক্ষক মোহাম্মদ রাহাত হাসান, থানা প্রশিক্ষিকা মোসা: ফরিদা ইয়াসমিন, প্লাটুন কমান্ডার হবিকুল ইসলাম ও প্রকৃতি আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি