1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকার দুই আসনে ছাড় দেবে না বিএনপি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

ঢাকার দুই আসনে ছাড় দেবে না বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৬৩১ বার

বিশেষ প্রতিবেদক, মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:

ঢাকার দুই আসনে ছাড় দেবে না বিএনপি নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, এসএম জাহাঙ্গীর ও কফিল উদ্দিন

ঢাকা মহানগরের ১৮টি নির্বাচনী আসনের মধ্যে ঢাকা-৫ ও ঢাকা-১৮ আসন দুটি গুরুত্বপূর্ণ। এই আসন দুটির সংসদ সদস্যরা মারা যাওয়ার কারণে শিগগিরই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা হবে।

এরই মধ্যে বড় দুটি দলের একাধিক প্রার্থী মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন। বিএনপি সূত্রে জানা গেছে, বগুড়া-১ ও যশোর-৬ আসনে করোনা পরিস্থিতির কারণে নির্বাচন ছেড়ে দিলেও ঢাকার এই আসন দুটিতে তারা ছাড় দেবে না। পুরো প্রস্তুতি নিয়েই মাঠে থাকবে দলটি।
আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাহারা খাতুন ও হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৮ ও ঢাকা-৫ আসনে নির্বাচনের তারিখ ঘোষণা হবে সোমবার (২০ জুলাই) এমনটি জানা গেছে।

সেক্ষেত্রে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ওই আসন দুটিতে।
বিএনপির নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঢাকার গুরুত্বপূর্ণ এই আসন দুটিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। এ লক্ষ্যে দুই আসনে সম্ভাব্য চারজন প্রার্থীকে তারা মাঠে কাজ করতে বলেছে।

ইতোমধ্যে ওই প্রার্থীরা মাঠে কাজও শুরু করেছেন। এলাকাভিত্তিক সাধারণ জনগণের সঙ্গে তারা যোগাযোগ করছেন। করোনাকালে বিভিন্ন রকমের সহযোগিতা করছেন। কেউ কেউ ইতোমধ্যে নির্বাচনী কেন্দ্রভিত্তিক কমিটি গঠনও শুরু করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-৫ আসনে মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী নবী উল্লাহ নবী ও মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কাজী আবুল বাশারকে মাঠে কাজ করতে বলা হয়েছে। এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হবে।

অপরদিকে ঢাকা-১৮ আসনে একাদশ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। সে সময় বিএনপি থেকে মনোনয়ন দেওয়ার কথা ছিল যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাবেক ছাত্র নেতা এসএম জাহাঙ্গীরকে। কিন্তু জোটের কারণে জাহাঙ্গীর মনোনয়ন পাননি। এবার তাকে মাঠে কাজ করতে বলা হয়েছে।

অপর দিকে মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিনকেও মাঠে কাজ করতে বলেছে হাই কমান্ড। সেক্ষেত্রে জাহাঙ্গীর অথবা কফিল উদ্দিনের মধ্যে যে কোনো একজন এই আসনে মনোনয়ন পাবেন।

প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। সবাই বলছেন, হাই কমান্ড মনোনয়ন দিলে আমরা নির্বাচনে অংশ নেব। সব ধরনের প্রস্তুতি আছে।

কফিল উদ্দিন আহমেদ শ্যামল বাংলাকে বলেন, আমি উত্তরার আদি বাসিন্দা। টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি ছিলাম। উত্তরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও অভিভক্ত ঢাকা মহানগর বিএনপির প্রচার সম্পাদক ছিলাম। বর্তমানে আমি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক। ব্যক্তিগতভাবে আমি একজন ব্যবসায়ী। এফবিসিসিআই, বিজিএমইএর সদস্য। নতুন সংগঠন অটো ব্রিক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছি।

তিনি বলেন, উত্তরায় দীর্ঘদিন রাজনীতি করছি। এখানের জনগণের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। আশা করি সবকিছু বিবেচনায় দল মনোনয়ন দেবে।

ঢাকা-১৮ আসনের অপর প্রার্থী মহানগর উত্তর যুবদলের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন শ্যামল বাংলাকে বলেন, মহানগরের সকল কর্মসূচিতে আমার অংশগ্রহণ থাকে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘ ৩০/৩৫ বছর বিএনপির জন্য ব্যয় করেছি। সাতটি থানা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে ৫ লাখ ৫৮ হাজার ভোটার। ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছি। যেটা আমি বছরব্যাপি করে থাকি। সারাদেশের ৩০০ আসনের মধ্যে এই আসনে বিএনপি অনেক বেশি সংগঠিত।

তিনি বলেন, সরকারি দলের পক্ষ থেকে এই আসনের উপ-নির্বাচনে বিগত দিনের মতো অপকর্ম করার চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত আছে। সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৮০ ভাগ ভোট পেয়ে ধানের শীষ বিজয়ী হবে।

ঢাকা-৫ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী নবী উল্লা নবী শ্যামল বাংলাকে বলেন, বর্তমানে করোনা মহামারির মধ্যে হুট করে নির্বাচন দেওয়াটা আমি সঠিক মনে করি না। ঢাকা-৫ আসনটি অত্যন্ত ঘন বসতিপূর্ণ। এখানে এই মহামারির মধ্যে নির্বাচন দিলে আরও সংক্রমণের আশঙ্কা আছে। তারপরও যদি নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করে আর বিএনপির হাই কমান্ড থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, তাহলে আমি প্রস্তুত আছি।

তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে কমিটি করছি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে আমাদের নেতাকর্মীরা করোনাকালে এমনিতেই মাঠে আছে। জনগণের পাশে দাঁড়াচ্ছে। আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত।

এই আসনের অপর সম্ভাব্য প্রার্থী কাজী আবুল বাশার শ্যামল বাংলাকে বলেন, আমি অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনে দীর্ঘ ১৮ বছর কাউন্সিলরের দায়িত্ব পালন করেছি। ঢাকায় যখন ৫০টি ওয়ার্ড ছিল তখন আমি ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। দীর্ঘদিন মহানগর দক্ষিণ বিএনপির গুরুত্বপূর্ণ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছি। ৪০ বছর বিএনপির রাজনীতি করি। দল যদি আমাকে ঢাকা-৫ আসনে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করতে প্রস্তুত আছি। আর দল আমাকে না দিয়ে অন্য কাউকে দিলে তার সঙ্গেও আমি মাঠে থাকবো। ধানের শীষের রাজনীতি করি। হাই কমান্ড যাকে ধানের শীষ দেবে তিনিই আমাদের প্রার্থী।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সিনিয়র নেতা বলেন, বগুড়া-১ আর যশোর-৬ আসনে নির্বাচন বর্জন করলেও ঢাকার আসন দুটিতে সর্বশক্তি নিয়ে মাঠে নামবে বিএনপি। কারণ এই আসন দুটির একটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার অপরটি চট্টগ্রামসহ দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। সুতরাং এই আসন দুটিতে জয়লাভের জন্য শক্ত প্রার্থী দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net