1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দোহাজারীকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন শেষে সড়ক অবরোধ দিল্লিতে হাজার হাজার বিক্ষোভকারী আটক, স্টেডিয়ামে অস্থায়ী আটককেন্দ্র লাকসামে চার উপজেলার ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় জামায়াতের নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে জমি দখলে বাধা দেওয়ায় বৃদ্ধ ও প্রতিবন্ধী কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় মামলা কুমিল্লা মেডিকেল কলেজের শয্যাসংখ্যা  এক হাজারে উন্নীত করা হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী  কুমিল্লায় পুকুর থেকে গাড়িচালকের লাশ উদ্ধার ‘ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয় তাজমিনকে’-পুলিশ  এখন চিঠি নেই,পত্র নেই তাই কথা হয় ইমো, ফেসবুক বা মেসেঞ্জারে মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপে মাগুরা পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন

নকলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫২৬ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি প্রচার ও প্রসারের লক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা চেয়ারম্যান শাহদ বোরহান উদ্দিন প্রধান অতিথি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা তারিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ শামছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিল হক মুক্তা, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ , সহসভাপতি শফিউজ্জামান রানা ও সাধারণ সম্পাদাক শফিউল আলম লাভলু প্রমুখ। শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চীফ ইন্সট্রাক্টর শরীফ মোহাম্মদ আজাহারের সঞ্চালনায় সেমিনারে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক ও গনম্যান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net