1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীত বেগমগঞ্জে দুই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

নোয়াখালীত বেগমগঞ্জে দুই সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫০২ বার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নে দুই সন্ত্রাসী বাহিনী জুয়েল ও বিশু বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজীতে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী ।

জানা যায়, শনিবার সন্ধা ইউনিয়নের গোবিন্দেরখীল সামবাড়ির সামনে ওই ডিপ্লোমা ইন্জিনিয়ার মো:শাহাদাত হোসেন শাকিল এর নিকট ১লক্ষ টাকা চাঁদা দাবী করে সে চাঁদা দিতে অস্বীকার করলে জুয়েল ও বাবুর নেতৃত্বে তাদের বাহিনীর সদস্য রায়হান, নিজাম,জাহিদুল হাসান বাবু ও তছলিম উদ্দিন বিশু সহ১০/১২ জন সন্ত্রাসীরা তার উপর অতর্কিত হামলা করলে তার চিৎকার শুনে এলকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নিলে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

খোঁজ নিয়ে জানা যায়,এর আগে এই দুই বাহিনীর সন্ত্রাসীরা আইউবপুর ব্যাপারী বাড়ির পারভেজ, জনকল্যাণ মার্কেটের চা দোকানদার আজিম উদ্দিন, মহেশপুরের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার, কাছিহাটা ছিয়ারবাড়ির রাশেদ, জিনুমার্কেটের দোকানদার মিজান, জিনুমার্কেটের পল্লী চিকিৎসক ডাঃ শাহআলম
সহ প্রায় ১৫/২০জন কে ইউনিয়নের বিভিন্ন স্থান কিডনাপ করে তাদের টর্চারসেলে নিয়ে অমানবিক শারীরিক নির্যাতন চালায়, এবং প্রায় পাঁচ লক্ষ টাকা মুক্তিপন আদায় করে।

এ বিষয়ে ভুক্তভোগী জনকল্যাণ মার্কেটের চা দোকানদার আজিম উদ্দিন ও আইউবপুর ব্যাপারী বাড়ির পারভেজ জানান, জুয়েল ও বিশু এরা আলাদা দুটি বাহিনী তৈরি করে প্রকাশ্যে আমাদের কাছে চাঁদা দাবি করে আর আমরা চাঁদা দিতে অস্বীকার করায় পরে আমাদেরকে ধরে নিয়ে তাদের টর্চারসেলে বিভিন্ন নির্যাতন করে আমাদের কাছ থেকে মুক্তিপন দাবী করলে আমরা নির্যাতনের মুখে তাদেরকে মুক্তিপণ দিতে বাধ্য হই।

নাম প্রাকাশে অনিচ্ছুক স্থানীয় এক আ’লীগ নেতা জানান, বিশু,নিজাম সহ তাদের বাহিনীর সন্ত্রাসীরা একসময় বি এন পির পরিচয়ে চলত, কিন্তু বর্তমানে আওয়ামীলীগের সাথে মিশে চাঁদাবাজি করে নিজেদের পকেট ভারি করছে এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করছে

এই বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, এদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই তারা নিজেদের নিয়ন্ত্রণে চলে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net