ঢাকা   ০৬:৫৪:২৭ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

পটিয়ায় চুলার আগুনে পুড়ল ৮ বসতঘর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৪৬০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় চুলার আগুনে ৮ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৯ জুলাই) সকাল ৯ টায় উপজেলার ভূর্ষি ইউনিয়ের ৮ নং ওয়ার্ড ডেপুটি সাহেবের বাড়ি পশ্চিম ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল ৯ টার দিকে চুলা থেকে প্রথমে আগুন লাগে। পরে সিলিন্ডার বিস্ফোরণের কারণে মুহূর্তের মধ্যে আগুন সবদিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন লাগার পর ৫-৬ টি বিস্ফোরন হয়।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি টিম একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকটি ঘর পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- আব্দুল মোমিন, আব্দুল গফফার,আব্দুল মান্নান,ডাক্তার নাদিম মাহমুদ,সৈয়দ আনোয়ার,ইসকান্দার,ইলিয়াস ও ইদ্রিস।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
প্রথমে চুলার আগুন থেকে আগুন লাগলে প্রতিটি ঘরে গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তেই আগুন সব দিকে ছড়িয়ে পড়ে এতে ৫-৬ টি বিস্ফোরন হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি