1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৬৪০ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : বিএনপির সাবেক মহাসচিব, সফল মন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল মান্নান ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের উদ্যোগে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

এ সময় মরহুমের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও কবর জিয়ারত করেন সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের সভাপতি, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হারিছ রিকাবদার, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মঞ্জুর এলাহী, পুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আয়ূবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মাহাবুব খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আলম মোল্লা, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন মামুন, উপজেলা মৎসজীবি দলের সভাপতি ওমর ফারুক মৃধা টিটু ও সিনিয়র সহ-সভাপতি কবির সরকার।

এছাড়া অারো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মাসুম মোল্লা, মাছিমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল করিম খান, রাজন মৃধা, জুয়েল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা ভূইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে গরীব ও অসহায়দের মাঝে ঈদুল আজহা উপলক্ষে লুঙ্গি বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মঞ্জুর এলাহী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net