1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চুয়াল কোর্ট বিচার বিভাগের মাইলফলক আবিষ্কার: এডভোকেট মোকাররম হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংসদ ভবনে হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রামে ইস্কনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্ত প্রচারণার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী  নোয়াখালীতে ট্রেড ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য সম্মেলন অনুষ্ঠিত

ভার্চুয়াল কোর্ট বিচার বিভাগের মাইলফলক আবিষ্কার: এডভোকেট মোকাররম হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩২১ বার

মোকাররম হোসাইন চট্টগ্রাম আদালতের একজন সু-পরিচিত তরুণ আইনজীবী। দশ বছর যাবৎ আইন পেশায় রয়েছেন। তিনি দক্ষতা ও সু-নামের সাথে আইন পেশায় এগিয়ে যাচ্ছেন। মোকাররম হোসািনের জন্ম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উজানটিয়া গ্রামে। গ্রামেই শৈশব কাটে। চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় হতে এল এল.বি(অনার্স); এল এল.এম শেষ করে ২০১০ সালে এডভোকেটশীপ লাভ করে, আইন প্র্যাকটিস শুরু করেন। এবং তিনি ২০১৬ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হোন।
মোকাররম হোসাইনের সহধর্মিনী আইনুন জারিয়াহ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।
ছোট ভাই আকরাম হোছাইন পেশায় একজন সাংবাদিক । বর্তমানে এশিয়ান টিভিতে কর্মরত আছেন। এডভোকেট মোকাররম হোসাইনের সাক্ষাৎকার নিলেন এম.এইচ সোহেল।

শ্যামল বাংলাঃ আপনার আইন পেশা কখন থেকে শুরু?
মোকাররম হোসাইনঃ আমি ২০১০ সালের ১৫ই ডিসেম্বর আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হয়ে নিয়মিতভাবে আইন পেশা পরিচালনা করে আসছি।

শ্যামল বাংলাঃ আপনার আইনজীবী হওয়ার প্রেরণা কিভাবে আসলো?

মোকাররম হোসাইনঃ ছোটকাল থেকেই আমি স্বাধীনচেতা ছিলাম। স্বাধীন এবং আত্মমর্যাদাপূর্ণ পেশা হিসেবে বরাবরই আইনজীবী হওয়ার পিছনে অনুপ্রেরণা যুগিয়েছে।

শ্যামল বাংলাঃ নাগরিকদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় একজন আইনজীবীর ভূমিকা কতখানি মনে করেন?

মোকাররম হোসাইনঃ নির্যাতিত নিপীড়িত ও গরীব মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিজ্ঞ আইনজীবীদের ভূমিকা অনেক বেশী। নিপীড়িত বা অধিকারহীন মানুষ প্রথমেই আইনজীবীর কাছে যাই। আইনজীবীরাই নিপীড়িত মানুষের পক্ষে আদালতে লড়ে এবং কাঙ্খিত আদেশ লাভ করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করে ।

শ্যামল বাংলাঃ ভার্চুয়াল কোর্ট নিনিয়ে আপনার অভিমত কি?
মোকাররম হোসাইনঃ Virtual court একটি সময়পযোগি ও বিচারবিভাগের একটি মাইলফলক আবিষ্কার। তবে মনে রাখতে হবে এটা অন্তর্বর্তীকালিন দুর্যোগকালীন সময়ের জন্য। কোনভাবেই নিয়মিত কোর্টের বিকল্প হতে পারে না। বর্তমানে দীর্ঘদিন নিয়মিত আদালতের কার্যক্রম বন্ধ। যার ফলে বিচারপ্রার্থী জনগণ সীমাহীন দূর্ভোগে আছেন।দ্রুত আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু করা উচিত।
শ্যামল বাংলাঃ আইন-আদালতে আইনজীবীদের সততা একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি মনে করেন?মোকাররম হোসাইনঃ দেখেন, আইনজীবীরা সমাজের mirror of the society অর্থাৎ আইনজীবীরা সমাজের দর্পণ। আইন আদালত বলেন বা সমাজ বলেন সবখানে আইনজীবীদের সততার মূর্ত প্রতীক হয়ে থাকতে হবে। এ জায়গায় এতটুকু compromise করা যাবে না।
শ্যামল বাংলাঃ যারা নতুন আইন পেশায় আসছে, তাদের মধ্যে কিছুটা হতাশা কাজ করছে,তার কারণ কি মনে করেন?
মোকাররম হোসাইনঃ এটা সত্য যে, বর্তমানে আইন পেশায় সঠিক মান টা বজায় রাখা যাচ্ছে না।নতুনদের জন্য পরিবেশ টা বেশী অনুকূল নয়।একাগ্রতা ও কঠিন পরিশ্রম একদিন ঠিকই সফলতার বন্দরে নিজেকে নিয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net