1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে লন্ডভন্ড বসতভিটা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মানিকছড়িতে ঝড়ো হাওয়া ও প্রবল বর্ষণে লন্ডভন্ড বসতভিটা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৭৪ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- সদাইরং ত্রিপুরা। বয়স আনুমানিক ৯০ বছর। সংসারে স্বামী সন্তান বলতে কেউ নেই। তাকে চিনেনা এমন মানুষ অত্র ইউনিয়নে খুব কমই আছে। চালাচলের একমাত্র মাধ্যম হাতের লাঠি। মানুষের সাহায্য সহযোগীতায় জীবনের দীর্ঘ সময় পার করেছেন এই নারী। বর্তমানে অন্যের বাড়িতে কাজ-কর্ম করার ক্ষমতাও তার নেই। অধিকাংশ সময় অনাহারে-অর্ধাহারে দিন কাটে তার। তাই মানুষের কাছে হাত পেতেই কোন রকম খেয়ে না খেয়ে দিন কাটে বয়ঃবৃদ্ধ এ ত্রিপুরা নারীর।

সারাদিন মানুষের বাড়ি বাড়ি ঘুরে যা পেতো তা নিয়ে ছোট্ট কুঁড়ে ঘড়েই আশ্রয় নিত রাত্রীযাপন করতে। অবশেষে আআশ্রয়স্থল কুঁড়ে ঘরটিও গতকাল রবিবার (১২ জুলাই) সকালে ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। বর্তমানে অন্যের বাড়িতেই সর্বস্ব হারিয়ে মাথায় হাত দিয়ে বসেছেন এই নারী।

মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডের পতিরাম পাড়ার সদাইরং ত্রিপুরার ঘরটি গতকাল রবিবার (১২ জুলাই) সকালে ভারি বর্ষণ ও ঝড়ো হওয়ায় ভেঙ্গে যায়। ফলে মানবেতর জীবনযাপন করছেন এই নারী। এখন পর্যন্ত কোন প্রকার সরকারি-বেসরকারি সহায়তা পাননি বলেও জানিয়েছেন এই নারী।

এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য মো. জহিরুল হক ভুঁইয়া জানান, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য জানা নেই। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

২নং বাটনাতলী ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মোহন জানান, পতিরাম পাড়ার সদাইরং ত্রিপুরার ঘরটি গতকাল রবিবার সকালে ভেঙ্গে গিয়েছে। শুকনা খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন তথ্য আসেনি। তথ্য এলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net