1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়ির প্রত্যন্তঞ্চলের হত-দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি

মানিকছড়ির প্রত্যন্তঞ্চলের হত-দরিদ্র পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ৩৬৮ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- করোনাভাইরাস মোকাবেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শুরু থেকেই সেনাবাহিনী নিয়মিত ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়াও মানুষকে করোনার বিষয়ে সচেতন করা, চিকিৎসা সহায়তা প্রদান, জীবাণুনাশক কার্যক্রম পরিচালনা ও লকডাউন কার্যকরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সেনা সদস্যরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৪ জুলাই) সকালে চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় মানিকছড়ি উপজেলা সদর ও রাঙ্গাপানির দুর্গম পাহাড়ি জনপদের বেশ কিছু এলাকার অসহায় হত-দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান, পিএসসি,জি। যার মধ্যে ছিল, চাল, ডাল, তৈল, লবণ, আটা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।

এ সময় সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্ণেল কাজী মোঃ কাওসার জাহান বলেন, করোনা পরিস্থিতি শুরু থেকে বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহযোগীতা করে আসছে। করোনা সচেতনতায় সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করনের পাশাপাশি দুস্থ্য অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় আজ মানিকছড়ি উপজেলার দুর্গম জনপদে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতে সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

সিন্দুকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর রাহাত আহমেদ পিএসসি,জি, মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ওয়ালী উল্লাহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net