1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুন্দরবন থেকে পাচারকালে দুটি হরিনের মাথাসহ ৩০ কেজি মাংস উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

সুন্দরবন থেকে পাচারকালে দুটি হরিনের মাথাসহ ৩০ কেজি মাংস উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩১৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
পূর্ব সুন্দরবনের চাদপাইরেঞ্জের করমজল পর্যটন স্পট ও বন্যপ্রানী প্রজনন কেন্দ্র সংলগ্ন চাড়াখালী খাল দিয়ে পাচরকালে দুটি হরিনের মাথা,ত্রিশ কেজি মাংস ও দুটি নৌকা জব্দ করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন জানান,রবিবার ভোরে বনের চাড়াখালী খাল দিয়ে দুটি নৌকা যাচ্ছিল।এমন সময় বন প্রহরীরা নৌকা দুটিকে তল্লাশির জন্য থামাতে বল্লে নৌকায় থাকা সংর্ঘবদ্ধ পাচারকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। পরে বন কর্মীরা নৌকা তল্লাশি করে ৩০ কেজি হরিনের মাংস, আটটি পা,দুটি মাথা ও দুটি নৌকা এবং হরিন শীকারের সরঞ্জাম জব্দ করে।তবে পাচারের সাথে জড়িতদের চিনতে পারলেও পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি তারা।বেলায়েত হোসেন আরো জানান,জব্দ কৃত হরিনের মাংস খুলনায় আদালতে প্রেরন করা হবে।বন আইনে মামলা দায়ের শেষে আদালতের নির্দেশনা মোতাবেক বিনষ্ট করা হবে জব্দকৃত মাংস গুলো।এর আগে ৪ জুলাই বন সংলগ্ন চিলাবাজার এলাকা থেকে ১৫ কেজি হরিনের মাংস,একটি মাথা ও একটি নৌকা জব্দ করে বন বিভাগ।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান,বনবিভাগের পাশাপাশি জেলা পুলিশও সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় অভিযান অব্যহত রেখেছে।আসন্ন ঈদকে সামনে রেখে চোরা শিকারীরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে জন্য নানা ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net