1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোশ্যাল ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের নতুন প্রধান আব্দুল হাই নদভী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

সোশ্যাল ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের নতুন প্রধান আব্দুল হাই নদভী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৩৭ বার

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুশ শরফ দরবারের প্রধান দায়িত্বশীল (পীর) মাওলানা আব্দুল হাই নদভী সোশ্যাল ইসলামী ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রামের দেওয়ানহাট ধনিয়ালাপাড়ায় আল্লামা শাহ আবদুল জব্বার পাবলিক লাইব্রেরি হলরুমে মাওলানা আব্দুল হাই নদভীর কাছে মনোনয়নের চিঠি হস্তান্তর করেন সোশ্যাল ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু নাসের চৌধুরী। এ সময় ব্যাংকের দেওয়ানহাট শাখার ব্যবস্থাপকও উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মে বায়তুশ শরফ দরবারের সদ্যপ্রয়াত পীর মাওলানা শাহ মোহাম্মদ কুতুব উদ্দীনের স্থলাভিষিক্ত হন মাওলানা আব্দুল হাই নদভী। তিনি বায়তুশ শরফ দরবারের চতুর্থ পীর।

মাওলানা আব্দুল হাই নদভী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা বায়তুশ শরফের মরহুম পীর হযরত মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌ বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) পাশ করেন। পরে ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হাদিস তত্ত্বের ওপর এমফিল করেন। তাঁর সম্পাদিত, রচিত, লিখিত, অনূদিত গ্রন্থসংখ্যা দুই শতাধিক। তিনি বাংলা, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি ও ইংরেজি ভাষায় পারদর্শী। এছাড়া তিনি আরও বেশ কয়েকটি ব্যাংকের শরীয়াহ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net