ঢাকা   ১২:৪২:৪০ এএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মনোহরগঞ্জে টিনের বেড়া দিয়ে রাস্তা বন্ধ,অবরুদ্ধ চার পরিবার! সরকারি জায়গা দখলের অভিযোগ মাগুরায় শাকের হত্যা ও স্বর্ণ ডাকাতি ঘটনায় ১১জন গ্রেপ্তার, প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার কুমিল্লায় নিখোঁজ ভারতীয় শিক্ষার্থীর মরদেহ মিলল পুকুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিশেষ স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীর মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস

স্ত্রীর অনৈতিক কাজ দেখে ফেলায় খুন হয় উচাইরী মারমা

গুইমারায় নাবালিকা কণ্যা সন্তানকে ধর্ষণের বিচার দাবীতে সংবাদ সন্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৫০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি:
গুইমারায় নাবালিকা ১৩ বছর বয়সের এক কণ্যা সন্তানকে ধর্ষণের অভিযোগ এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করেছে প্রবাস ফেরত পিতা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। রবিবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ির গুইমারা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন অসহায় এক বাবা।

তিনি আরো অভিযোগ করেন, তার বিদেশ থাকার সুযোগে হিন্দু ধর্মাবলম্বী শ্যাম প্রসাদ বণিক নামের স্থানীয় এক জুয়েলারী দোকান মালিক নানা প্রলোবণ দেখিয়ে তার স্ত্রীর সাথে পরকীয়া ও অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।

বিষয়টি দেখে স্থানীয় জনপ্রতিনিধিদের তা জানানোতে গুইমারা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক উচাইরী মারমাকে গত বছরের ১৩ অক্টোবর চোলাই মদের সাথে বিষপান করিয়ে হত্যা করে শ্যাম প্রসাদ বণিক।

বিদেশ থাকা জাহাঙ্গীর আলম এসব অনৈতিক কর্মকান্ডের খবর পেয়ে দেশে ফিরে তার স্ত্রী শাহেদা আক্তারকে বিষয়টি জিজ্ঞাসা করায় সে স্বামীকে নানা ভাবে মনসিক টর্চার ও কৌশলে শ্যাম প্রসাদ বণিকসহ মিলে তাকে বিষ খাইয়ে ও ছুরিকাঘাত করে হত্যারও চেষ্টা করে বলে তিনি জানান। এ সময় তিনি শ্যাম প্রসাদ বণিককে একজন ইয়াবা ব্যবসায়ী বলেও তিনি অভিযোগ করেন ।

পরে বাধ্য হয়ে গত ৬ জানুয়ারী ২০২০ তাকে তালাক দেওয়ার পর স্ত্রী শাহেদা শ্যাম প্রসাদের সাথে মিলে মিথ্যা নির্যাতন ও যৌতুক মামলা দিয়ে হয়রানী করছে বলে তিনি জানান। সে সাথে তার মেয়েদের শ্যাম প্রসাদের করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মিথ্যা স্বাক্ষী দেয়া থেকে শুরু করে বাবার সাথে দেখাও করতে দিচ্ছে না বলে জানান এই অসহায় পিতা।

সম্প্রতি প্রবাস ফেরত ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম এর দোকানে কেবা কাহারা একটি ম্যামোরি রেখে গেলে তাকে তার স্ত্রী ও মেয়েকে ধর্ষণের ভিডি ও স্থীরচিত্র হাতে পায়। এ ঘটনায় নাবালিকা মেয়েকে ধর্ষনকারী ও সহযোগির দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। শ্যাম প্রশাদের কুকর্মের সকল ভিডিও চিত্র তার হাতে রয়েছে বলে জানিয়ে তিনি স্বাভাবিক বেচে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি