1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে টিসিবির দোকান ভাঙচুরের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

আদিতমারীতে টিসিবির দোকান ভাঙচুরের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৮৭ বার

মোঃ জাহিদ হোসেন ,জেলা প্রতিনিধি , লালমনিরহাট/১ জুলাই।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় টিসিবি’র দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী (৫৫) কে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ।

বুধবার ১ জুলাই আদিতমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাংলাদেশ আওয়ামী লীগ পলাশী ইউনিয়ন শাখার সভাপতি।

উক্ত মামলার বাদী টিসিবি ডিলার নুরবক্ত মিয়া আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের আবুল হোসেনের পুত্র। তিনি স্থানীয় নামুড়ী বাজারের ওষুধ বিক্রেতা ও টিসিবি পণ্যের ডিলার।

মামলা সূত্রে জানা গেছে, ঢাকার এক এজেন্সির মাধ্যমে সৌদিতে কাজে যান পলাশী ইউনিয়নের নামুড়ী বাজারের টিসিবি ডিলার নুরবক্ত মিয়ার ভাই নুরে আলম। পরে একই এজেন্সির মাধ্যমে উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতিও সৌদিতে যান। নুরবক্ত মিয়ার ভাইয়ের কাগজ সঠিক থাকলেও পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর নাতির কাগজ ঠিক না থাকায় তিনি অবরুদ্ধ রয়েছেন।

তার নাতিকে সৌদিতে বিক্রি করা হয়েছে মর্মে অভিযোগ তুলে গত ৮ জুন সন্ধ্যায় চেয়ারম্যান শওকত আলী দলবল নিয়ে নুরবক্ত মিয়ার টিসিবির দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে বাধা দিলে ডিলার নুরবক্ত মিয়াকে এলোপাথাড়ি মারধর করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে তার ভাই নুর হোসেন ও প্রতিবেশী আনারুলও গুরুত্বর আহত হয়। এ সময় দোকানে থাকা টিসিবির পণ্য বিক্রির ২লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। বিষয়টি জানতে পেয়ে স্থানীয়রা ছুটে এলে দলবল নিয়ে পালিয়ে যান চেয়ারম্যান শওকত আলী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় টিসিবি ডিলার নুরবক্ত মিয়া বাদী হয়ে পরদিন ৯ জুন চেয়ারম্যান শওকত আলীকে প্রধান আসামী করে ১০জনের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বুধবার ১ জুলাই আদিতমারী এলাকা থেকে প্রধান আসামী চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করে আদিতমারী থানা পুলিশ।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, দোকান ভাঙচুর ও লুটপাটের মামলায় পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net