1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একই রাতে দুই বাড়িতে চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে জামায়াতে-ইসলামীর উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল সম্পন্ন  সোনারগাঁয়ে এনসিপির ইফতার মাহফিল ও আলোচনা সভা নোয়াখালীর কোম্পানীগঞ্জে কভার্ডভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত 

একই রাতে দুই বাড়িতে চুরি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৫৩৭ বার

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরনখোলায় একই রাতে ২টি বসত বাড়িতে চুরি হয়েছে। সোমবার দিবাগত (২১ জুলাই) রাতে এ ঘটনা ঘটেছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের পশ্চিম খাদা গ্রামের মৌলভী জয়নাল আবেদীন আকন ও আবু সালেহ আকনের বাড়ি থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আবু সালেহ আকন জানান, আনুমানিক রাত দুইটার দিকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে খাটের উপরে থাকা ১টা এন্ড্রয়েড ফোন, ১টা বাটন ফোন ও ট্রাংকের মধ্যে থাকা নগদ ১০ হাজার টাকা ও মৌলভী জয়নাল আবেদিন আকনের ঘরে প্রবেশ করে ২টি দামী এন্ড্রয়েড ফোন, ২টা কমদামী ফোন ও ওয়ারড্রবের মধ্যে ভ্যানিটিব্যাগের মধ্যে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায়।
আবু সালেহ আরো জানান, ঘুম থেকে জেগে ঘরের মধ্যে অগোছালো দেখে সন্দেহ হয় এবং বাহিরে বের হহলে বাগানের মধ্যে ট্রাংকটি পড়ে থাকতে দেখা যায়।
সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে খাদা গ্রাম পুলিশ আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, ক্ষতিগ্রস্তররা কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে চোর চক্রের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net